Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Arbaaz Khan

পাপ্পারাজ্জির ক্যামেরা দেখে স্ফীতোদর লুকনোর চেষ্টা সুরার! ফের বাবা হচ্ছেন আরবাজ খান?

বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই সুখবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৭:৩২

options
link
পাপ্পারাজ্জির ক্যামেরা দেখে স্ফীতোদর লুকনোর চেষ্টা সুরার! ফের বাবা হচ্ছেন আরবাজ খান? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন পাপ্পারাজ্জির ক্যামেরা থেকে লুকনোর চেষ্টা সুরা খানের। কেন এমন করছেন আরবাজ ঘরনি? নেটিজেনদের দাবি, স্ফীতোদর লুকনোর চেষ্টা করছেন তিনি। তবে কি ফের বাবা হতে চলেছেন আরবাজ? বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই সুখবর। যদিও আরবাজ কিংবা সুরার তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রথমবার মালাইকা আরোরর সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ খানের। এক সন্তানও রয়েছে তাদের। ২০১৭ সালে অবশ্য আরবাজ ও মালাইকার জীবনের পথ আলাদা হয়ে যায়। বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। ২০২৩ সালে ফের সুরার সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন আরবাজ। গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, সুরার কোল করে আসতে চলেছে সন্তান। ফের বাবা হতে চলেছেন সলমনের ছোট ভাই আরবাজ। অনেকেই দাবি করেন, স্ফীতোদর নাকি দেখা গিয়েছে। যদিও তার সত্যতা নিয়ে সত্য়িই প্রশ্ন উঠছে। এদিকে, বুধবার রাতে আরবাজের বাহুলগ্না হয়ে মুম্বইয়ের এক রেস্তরাঁয় দেখা গিয়েছে সুরাকে। পরনে ছিল ফ্লোরাল পোশাক। সেখানে অবশ্য স্ফীতোদর সেভাবে চোখে পড়েনি কারও। তবে ওজন খানিকটা বেড়েছে সুরার। ফের কি সুখবর আসছে, পাপ্পারাজ্জির প্রশ্নে উত্তর দেননি দু’জনে। তবে আরবাজের হাসিমুখ যেন সন্তান আসার গুঞ্জনে সিলমোহর বলে ধরছেন নেটিজেনদের একাংশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Arbaaz-and-Sura

এ তো নয় গেল বুধবারের কথা। বৃহস্পতিবার আবার আরেক কাণ্ড। গাড়িতে বসেছিলেন সুরা। পাপ্পারাজ্জির তা নজরে এড়ায়নি। ক্যামেরা দেখে হাসতে শুরু করেন সুরা। মুখ লুকনোর চেষ্টা করেন। ছবিশিকারীদের ছবি না তুলে চলে যাওয়ার অনুরোধ করেন। সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বারবার পাপ্পারাজ্জিদের লুকনোর চেষ্টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই জোর জল্পনা মাথাচাড়া দিয়েছে। আরবাজ কিংবা সুরার তরফে এই জল্পনা সিলমোহর দেওয়া হয়নি আবার জল্পনা উড়িয়েও দেননি। অনুরাগীরা অবশ্য খুশিতে ডগমগ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.