Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Gobordanga

খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! অবশেষে গ্রেপ্তার ‘দাদু’

'কুকীর্তি' সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয় 'দাদু'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৫, ১৭:৪৮

options
link
খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! অবশেষে গ্রেপ্তার ‘দাদু’ zoom
প্রতীকী ছবি

অর্ণব দাস, বারাসত: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। একবার কুকীর্তি করে থামেনি সে। গতকাল, সোমবার আবার নাবালিকাকে বাড়িতে ডেকেছিল সে। কিন্তু শিশুটি আর যায়নি। বরং বাড়িতে সব কথা জানিয়ে দেয়। সেই সূত্র ধরে মঙ্গলবার পরিচিত ‘দাদু’কে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিশ।

ধৃতের নাম বিনন্দ অধিকারী ওরফে বাটুল। বয়স ৭০ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের দুই তারিখে বছর আটের নাবালিকা স্থানীয় একটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, তখন গোবরডাঙার বেতপুল এলাকার বাসিন্দা বিনন্দ নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে  ধর্ষণ করে। শুধু তাই নয়, ‘কুকীর্তি’ সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয় ‘দাদু’। এখানেই থামেনি তার কীর্তি!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর ফের গত সোমবার বিকেলে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতিতাকে বাড়িতে ডেকেছিল অভিযুক্ত বৃদ্ধ। কিন্তু নাবালিকা যেতে রাজি হয়নি। উলটে বৃদ্ধের ‘কুকীর্তি’র কথা পরিবারকে জানায়। মঙ্গলবার এনিয়ে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। আদালতে তোলা হবে তাকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.