Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Murshidabad

জমি নিয়ে বিবাদের জের! প্রতিবেশীদের বেধড়ক মারে ‘খুন’ প্রৌঢ়

ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১৬:৩৫

options
link
জমি নিয়ে বিবাদের জের! প্রতিবেশীদের বেধড়ক মারে ‘খুন’ প্রৌঢ় zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনের জমি কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল। সেই ঘটনায় এক প্রৌঢ়কে পিটিয়ে মারা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার সালু পঞ্চায়েতের ধুরসুন্দা এলাকায়। মৃতের নাম আয়ুব খাঁ(৫৩)। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে।

জানা গিয়েছে, আয়ুব খাঁয়ের প্রতিবেশী মিলন শেখ। সেই ব্যক্তির বাড়ি থেকে বেরনোর জন্য রাস্তার প্রয়োজন ছিল। সেজন্য আয়ুব খাঁয়ের কাছে রাস্তার জন্য প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছিল। টাকার বিনিময়ে জমি দিতে রাজিও হয়েছিলেন তিনি। টাকার অঙ্ক দু’পক্ষের মধ্যে ঠিক হয়ে গিয়েছিল। প্রতিবেশী আয়ুব খাঁকে আগাম কিছু টাকাও দিয়েছিলেন। অভিযোগ, এরপরে দেড় বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই জমি আর মিলন শেখ কিনছিলেন না। শুধু তাই নয়, কবে জমি কেনা হবে? তাই নিয়ে উচ্চবাচ্যও করছিলেন না বলে অভিযোগ। এই নিয়ে মাঝেমধ্যেই দু’জনের মধ্যে বচসা চলছল বলে খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, সোমবার সকালে আয়ুব খাঁ মিলন শেখের কাছে ফের জমি বিক্রি ও বাকি টাকার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তখন ওই প্রতিবেশী জমি কেনা নিয়ে ফের গরিমসি করেন। টাকা দিতেও চাননি বলে অভিযোগ। এরপরেই আয়ুব খাঁ ওই বিতর্কিত জমিতে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা শুরু করেন। তাই নিয়ে বিবাদ আরও বাড়ে। শুরু হয় হাতাহাতি। মিলন শেখ-সহ তিনজন আয়ুব খাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।

খবর যায় সালার থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মিলন-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.