Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Uttar Pradesh

উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৬ শ্রমিকের

ঘটনাটির তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১৯:১৬

options
link
উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৬ শ্রমিকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আমরোহার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। আহতের সংখ্যা ৯। কারখানাটি বেআইনি কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। তবে সেই অভিযোগ খণ্ডন করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাজবপুর থানা এলাকার আতরাসী গ্রামের ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমরোহা পুলিশের সুপার অমিত কুমার আনন্দ বলেন, “এদিন দুপুর ১২টা নাগাদ আচমকা বাজি করাখানাটিতে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধারকাজ শুরু করি।” অন্যদিকে, আমরোহার জেলাশাসক নিধি গুপ্তা ভাটস বলেন, “কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্তে করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.