Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

‘পা ভেঙে দিতাম’, জায়রার হেনস্তার প্রতিবাদে রণংদেহী মেজাজে কঙ্গনা

হেনস্তার কথা বলেও কেন অভিনেত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রশ্ন বলিউডের ক্যুইনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৪:৫৮

options
link
‘পা ভেঙে দিতাম’, জায়রার হেনস্তার প্রতিবাদে রণংদেহী মেজাজে কঙ্গনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন সত্যিই নিগ্রহ হয়েছে। কারও আবার দাবি ‘সিক্রেট সুপারস্টার’ জায়রা ওয়াসিম একটু বেশিই বাড়িয়ে বলছে। পক্ষে-বিপক্ষের এই তরজায় রণংদেহী মেজাজেই সহ-অভিনেত্রীর পাশেই দাঁড়ালেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত। জানালেন, তাঁর সঙ্গে এমনটা হলে তিনি ওই ব্যক্তির পা ভেঙে দিতেন।

[প্রায় এক বছরের লড়াই শেষ, প্রয়াত অভিনেতা-পরিচালক নীরজ ভোরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সূত্রপাত হয় ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমের একটি ইনস্টাগ্রাম ভিডিওকে কেন্দ্র করে। যাতে বিমানের বিজনেস ক্লাসে এক সহযাত্রীর নিগ্রহের কথা তুলে ধরে জায়রা। ভিডিওতে দেখা যায় লোকটির পা জায়রার একদম কাঁধের উপর এসে পড়েছে। অভিনেত্রীর অভিযোগ ছিল, ওই ব্যক্তি পা দিয়েই এরপর তাঁকে খোঁচাতে থাকে। শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করে। বিমানের মধ্যে আধো অন্ধকারের সুযোগ নিয়েই কুকর্ম চালাতে থাকে।

ভিডিও ভাইরাল হতেই সর্বত্র নিন্দা শুরু হয়ে যায়। অনেকেই কাশ্মীরি কন্যার পাশে দাঁড়ান। বিকাশ সচদেব নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করে পুলিশ। এরপরই বিকাশের স্ত্রী পালটা অভিযোগ করেন, তাঁর স্বামী পুরোপুরি নির্দোষ। যা হয়েছে সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আর যৌন নিগ্রহ তো একেবারেই নয়। এই বক্তব্যকে আবার অনেকে সমর্থন জানাতে শুরু করেন। অনেকে আবার একে অভিনেত্রীর সস্তার প্রমোশন বলেও আখ্যা দেন।

[‘পদ্মাবতী’ নিয়ে অবশেষে মুখ খুললেন ‘পারফেকশনিস্ট’ আমির]

সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি বা অন্য অনেকে সেখানে উপস্থিত ছিলেন না। একটি অল্পবয়সী মেয়ে সাহস করে প্রকাশ্যে হেনস্তার কথা বলেছে। তাঁকে সমর্থন করার বদলে সকলে তার সমালোচনা করছে। যা হয়েছে তাও অত্যন্ত অপমানজনক। অথচ এটাকে অনিচ্ছাকৃত বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এবাবে সমালোচনা করা হলে মেয়েরা প্রকাশ্যে হেনস্তার কথা বলবে কেমন করে? তাঁর সঙ্গে এমনটা হলে তিনি ওই ব্যক্তি পা ভেঙে দিতে পর্যন্ত দ্বিধা করতেন না। কঙ্গনার এই মন্তব্যে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। অবশ্য সমালোচনার পরোয়া খুব একটা করেন না অভিনেত্রী। আপাতত তিনি ব্যস্ত ‘মণিকর্ণিকা’র শেষ পর্বের শুটিং নিয়ে।

[OMG! হিংস্র নেকড়ের সামনে পড়লেন সলমন, তারপর…]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.