Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bipodtarini

বিপত্তারিণী ব্রত পালন করবেন? সংকট মোচনে এই নিয়মগুলি না মানলেই নয়

আগামী ২৮ জুন এবং ১ জুলাই এই ব্রতপালন করবেন অনেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৫, ১৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৫, ১৯:০৩

options
link
বিপত্তারিণী ব্রত পালন করবেন? সংকট মোচনে এই নিয়মগুলি না মানলেই নয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারকে বিপদ থেকে রক্ষা করতে চান প্রত্যেক ঘরনি। আর সেই উদ্দেশে অনেকে নিয়ম করে বিপত্তারিণী ব্রত পালন করেন। তাঁরা মনে করেন, এই ব্রত পালনের জন্য সংকট মোচন হতে পারে। আগামী ২৮ জুন এবং ১ জুলাই এই ব্রতপালন করবেন অনেকে। তবে সংকট মোচনে বিশেষ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। নইলে সংকট মোচন সম্ভব নয় বলেই মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

* বিপত্তারিণী ব্রত পালনের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বস্ত্র পরুন। লাল রঙের পোশাক পরতে পারলে সবচেয়ে ভালো।
* ব্রত পালনকারীরা মূলত উপবাস করে থাকেন। তবে কোনওরকম শারীরিক অসুস্থতা থাকলে উপবাস করবেন না।
* ব্রতপালনের সময় উপাচার হিসাবে অবশ্যই ১৩টি ফল, ফুল, ১৩টি গিট দেওয়া লাল সুতো এবং দূর্বা থাকা বাধ্যতামূলক। শিষযুক্ত ডাবও থাকা আবশ্যক।
* অবশ্যই কর্পূর দিয়ে আরাধনা করতে ভুলবেন না।
* পুজো শেষে ওই লাল সুতো বাড়ির পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাঁ হাতে বাঁধতে হবে।
* ব্রতপালনের সময় অবশ্যই পুষ্পাঞ্জলি দিন। ব্রতকথা শুনুন।
* এদিন ব্রতপালনকারীরা ভাত খান না। আমিষ খাবারও খান না। নিরামিষ খাবার খেতে হবে।
* এদিন ১৩টি লুচি খেতে খেবে। মনে রাখবেন তেরোর বেশি বা কম হলে চলবে না।* বিপত্তারিণী পুজোর দিন ভুলেও কাউকে চিনি ধার দেবেন না।
* কারও সঙ্গে দুর্ব্যবহার করবেন না।
* খুদেদের খাবার দিতে পারলে খুবই ভালো হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.