সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো কয়েকদিন আগেই মুম্বইয়ের লোকাল ট্রেনে সফর করেছিলেন বিগ বি৷ এবার একইভাবে লোকাল ট্রেনের কামরায় দেখা গেল অভিনেতা অনিল কাপুরকে৷ চার্চগেট লোকালে গত ১৪ তারিখ এই সফর শুরু করেছিলেন অনিল৷ কিন্তু হঠাৎ নিজের গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে চড়তে গেলেন কেন অভিনেতা?

ইংরেজি ধারাবাহিক ‘২৪’-এর অনুকরণে হিন্দিতে ‘২৪’ নামের যে ধারাবাহিকটি শুরু হয়েছে তারই মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি৷ সেই ধারাবাহিকেরই দ্বিতীয় মরশুম শুরু হবে আগামী ২৩ জুলাই৷ আর ‘২৪’-এর প্রচারেই লোকাল ট্রেনে দেখা মিলল ‘২৪’ ধারাবাহিকের জয় সিং রাঠোরের৷ তাঁর ট্রেনযাত্রার খবর নিজেই টুইটারে জানিয়েছেন অভিনেতা৷ তাঁর আম আদমির সঙ্গে সফর করার বেশ কিছু ছবিও তিনি আপলোড করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷
পাশপাশি অভিনেতা এটাও স্বীকার করে নিয়েছেন, তাঁর এই সফরের জন্য বহু যাত্রীর কাজে যেতে বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছে!
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন