Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Civic Volunteer

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার সিভিক-সহ ৬

রাতেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে টামনা থানা ও পুরুলিয়া জেলা পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৫, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৫, ১২:৪১

options
link
মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার সিভিক-সহ ৬ zoom
ধৃত সিভিক ভলান্টিয়ার। নিজস্ব চিত্র

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৬। আজ, বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হচ্ছে।

জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম মলয়কুমার পুইতণ্ডী। পুরুলিয়ার টামনা থানায় কর্মরত। তাঁর বিরুদ্ধে ঘর থেকে টেনে বার করে থানায় নিয়ে যাচ্ছি বলে রাস্তায় ফেলে তাপস মহাপাত্রকে মারধর করার অভিযোগ ওঠে। এরপরই প্রহৃত যুবক বিষ খেয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুরুলিয়া শহরের উপকণ্ঠে টামনা থানার চাকোলতোড় গ্রামের এই ঘটনায় বুধবারই সিভিক ভলান্টিয়ার-সহ মোট ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়। রাতেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে টামনা থানা ও পুরুলিয়া জেলা পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন বিকাল ৫টা নাগাদ পুরুলিয়ার বলরামপুর থানার উরমা এলাকার তিনজন। সেই সঙ্গে টামনা থানার ওই সিভিক ভলান্টিয়ার সহ চাকলতোড় গ্রামের বাপন মহাপাত্র ও আকাশ কৈবর্ত নিহত তাপসকে ঘর থেকে মারধর করতে করতে টেনে বার করে। তারপর মোটরবাইকে চাপিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। মৃত তাপসের মা ভাদু মহাপাত্র টামনা থানার পুলিশকে অভিযোগে জানিয়েছেন, “৭ জুলাই বিকাল ৫টা নাগাদ সোমবার আমার ছেলে তাপস বাড়িতে ছিল। সেই সময় চাকলতোড় গ্রামের তিনজন, সঙ্গে আরও তিনজন যাদেরকে আমরা চিনি না। তারা বাড়িতে ঢুকে আমার ছেলেকে মারতে শুরু করে দেয়। বাড়ি থেকে বের করে একটি মোটরবাইকে অজানা দু’জন আমার ছেলেকে নিয়ে চলে যায়। রীতিমতো রক্তাক্ত অবস্থায় বাইকে কোথায় নিয়ে চলে যায় আমরা কিছুই বুঝতে পারি না। মঙ্গলবার আমরা জানতে পারি আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে। ওই দিন রাতে আমরা হাসপাতালে যখন তাকে দেখতে যায়। তখন ছেলে আর বেঁচে নেই।” এই ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৬।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.