Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Purulia

রাখে হরি মারে কে! হুড়মুড়িয়ে বাড়ি ভাঙলেও বরাতজোরে প্রাণে বাঁচল তিন প্রজন্মের ৩ জন

তিনজনই বর্তমানে হাসপাতালে, তবে বিপন্মুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৫, ১০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৫, ১০:৫৮

options
link
রাখে হরি মারে কে! হুড়মুড়িয়ে বাড়ি ভাঙলেও বরাতজোরে প্রাণে বাঁচল তিন প্রজন্মের ৩ জন zoom

অমিতলাল সিং দেও, মানবাজার: এরই নাম কপাল! টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে মাটিতে মিশে গেলেও বরাত জোরে বেঁচে গেল তিন প্রজন্মের তিনজন। বৃদ্ধ, তাঁর ছেলে ও নাতনি। তিনজনই বর্তমানে হাসপাতালে, তবে বিপন্মুক্ত।

Advertisement

মঙ্গলবার স্থানীয় সিভিক ভলান্টিয়ার মারফত টামনা থানা এলাকায় একটি মাটির বাড়ি ভেঙে পড়ার খবর পায় পুলিশ। প্রথমে তারা বুঝতেও পারেনি যে সেখানে ৬ জন চাপা পড়ে আছেন। সিভিক ভলান্টিয়াররা এক এক করে খলা, কাঠ ও মাটি সরানোর পর দেখেন চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। তড়িঘড়ি হাত চালিয়ে ভেঙে পড়া খাটিয়া থেকে বৃদ্ধ ও তাঁর নাতনিকে উদ্ধার করে। ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার হন মোট ৬ জন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। দাদু-নাতনি-সহ ওই পরিবারের তিন প্রজন্ম বেঁচে যাওয়ায় এলাকার মানুষজন বলছেন, রাখে হরি মারে কে!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে বনদপ্তরের এক চিলতে জমিতে একটি মাত্র মাটির ছোট্ট ঘরে দলুই-এর সংসার। ওই বাড়ি থেকে মাইক ফুঁকলেও সামনের কোনও গ্রামে আওয়াজ পৌঁছানো যাবে কি না সন্দেহ! ফলে দুর্ঘটনার খবর থানায় পৌঁছতেও অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.