সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে চার্জ গঠন করল এনআইএ৷ অভিযুক্ত ৩০ জনের বিরুদ্ধে এই চার্জ গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ প্রত্যেকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে নগর দায়রা আদালতে৷ এছাড়াও রাষ্ট্রদোহিতা ও বিস্ফোরক আইনের একাধিক অভিযোগেও মামলা রুজু করা হয়েছে৷ চার্জ গঠন করা হয়েছে পাসপোর্ট আইনেও৷
২০১৪ সালের ২ অক্টোবর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়ি৷ ঘটনায় দুই জনের মৃত্যু হয়৷ গুরুতর আহত হন আরও একজন৷ ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে শাকিল আহমেদ নামে এক ব্যাক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিল৷ ঘটনাস্থল থেকে বিস্ফোরক, সিমকার্ড প্রভৃতি উদ্ধার হয়৷
প্রাথমিক তদন্তের পর গোয়েন্দাদের ধারণা, খাগড়াগড়ে ওই বাড়িতে বড়সড় নাশকতার ছক চলছিল৷ যার নেপথ্যে ছিল বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জামাতুল মুজাহিদিনের হাত৷ ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে এনআইএ৷ বাকি ১০ জনকে চার্জশিটে পলাতক দেখানো হয়েছে৷ আগস্ট মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে মামলার শুনানি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন