Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
US

কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি

কমপক্ষে ১০০ জনকে তাঁরা প্রতারণার ফাঁদে ফেলেছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫, ১৬:০৮

options
link
কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি। ধৃতদের নাম সিদ্ধার্থ মুখার্জি এবং সুনীতা মুখার্জি। সূত্রের খবর, কমপক্ষে ১০০ জনকে তাঁরা প্রতারণার ফাঁদে ফেলেছিলেন। গত জুন মাসে টেক্সাসের টারান্ট কাউন্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, নর্থ টেক্সাসের প্লানো শহরের বাসিন্দা ওই দম্পতি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁদের ঝাঁ চকচকে বাড়ি এবং বিলাসবহুব জীবনযাত্রা সকলকেই খুব আকর্ষণ করত। শুধু তাই নয়, স্থানীয়দের বয়ান অনুযায়ী, ওই দম্পতির ব্যবহারও খুব ভালো ছিল। কিন্তু ভিতরে ভিতরে যে তাঁরা প্রতারণার জাল বিছিয়ে রেখেছিলেন, তা কেউই জানতে পারেননি। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে তাঁরা একটি ভুয়ো রিয়েল এস্টেট সংস্থা খোলেন। সেখানে তাঁরা বিভিন্ন বাড়ি বা অ্যাপার্টমেন্টের নকল দলিল বানাতেন। এরপর সেগুলি বিভিন্ন জনকে দেখিয়ে আগাম টাকা হাতিয়ে নিতেন। জানা গিয়েছে, কমপক্ষে ১০০ জন তাঁদের প্রতারণা ফাঁদে পা দিয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের এক আধিকারিক বলেন, “বেশ কিছু বছর ধরে তাঁরা এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন। অভিনব কায়দায় তাঁরা বহু মানুষকে ঠকিয়ে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.