অর্ণব আইচ: শহরে রহস্যজনকভাবে নিখোঁজ ভিন রাজ্যের তরুণী। চলতি মাসের ১০ তারিখ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান বছর চব্বিশের সুস্মিতা রায়। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের একটি বেসরকারি সংস্থা থেকে বিমানসেবিকা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলার বাসিন্দা ওই তরুণী।
[গড়িয়াহাটে অভিজাত আবাসনে মধুচক্রের আসর, পুলিশের জালে ১১]
জানা গিয়েছে, ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন নিখোঁজ সুস্মিতা। সাধারণত প্রশিক্ষণের পর ভাড়া বাড়িতে ফিরে আসতেন তিনি। তবে গত রবিবার রাত তিনি ফেরেননি। এমনকি তারপর থেকে বাবা-মার সঙ্গেও তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভাড়া বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সদুত্তর মেলেনি। ফলে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণীর বাবা জহর রায়। কালিঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, ভাড়া বাড়ির মালিক ও তাঁর কয়েকজন বন্ধু মিলে সুস্মিতাকে অপহরণ করেছে। তরুণীর দাদা বলেন, “গুরমিত, বিবেক, নবারুণ, বাবলু নামে চারজন যুবক ফোন করে তাঁর বোনকে বিরক্ত করত।” পরিবারের আরও বক্তব্য, অসৎ উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে তাঁকে। যদিও নিজেদের নির্দোষ বলে দাবি অভিযুক্তদের।
সূত্রের খবর, ইতিমধ্যে নবারুণ সরকার, বাবলু মাহতো , বিবেক চাষা-সহ বাকি অভিযুক্তদের জেরা শুরু করেছে পুলিশ। তাদের মোবাইল ফোনের কললিস্ট খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। নিখোঁজ তরুণীর মোবাইল টাওয়ার লোকেশনও খুঁজছেন তাঁরা। দ্রুত তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ।
[ফিল্মি কায়দায় বাইক তাড়া করে ‘শাহরুখ’কে ধরল পুলিশ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন