তন্বীর বার্থডে ট্যুর ডেস্টিনেশন নিয়ে অবশ্য নেটপাড়ার মাথাব্যথা নেই। অনুরাগীরা মজে তাঁর চাবুক ফিগারের ছবিতে।
৪৮
কখনও লাল বিকিনি পরে সমুদ্র বিলাসী অবতারে ধরা দিলেন তো কখনও বা আবার উত্তাল নীল জলরাশির বুকে বোটে দাঁড়িয়ে শ্বেতশুভ্র পোশাকে হাতে কেক নিয়ে ছবি শেয়ার করেছেন।
Advertisement
৫৮
রবিবার ছিল তন্বী লাহা রায়ের জন্মদিন। নিজের মতো করেই সমুদ্রে কাটিয়েছেন এই বিশেষ দিনটি। সেসব মুহূর্ত ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়।
সম্প্রতি অভিনেত্রীর জীবনে একটি দুর্ঘটনা ঘটেছে। আর্থিক জালিয়াতির অভিযোগ এনেছিলেন তিনি প্রযোজকের বিরুদ্ধে। কিছুটা টানাপোড়েন জীবনে থাকলেও তা নিয়ে ভাবিত নন পূজা।
৭৭
নিজের মতোই জীবনকে উপভোগ করতে চান তিনি। যদিও পূজার বিভিন্ন ছবিতে নেটিজেনদের নানা মন্তব্য চোখে পড়ে। কেউ কেউ আবার নীতি পুলিশের ভূমিকাও নেন। তবে সেসবে কান দিতে রাজি নন অভিনেত্রী। (ছবি: ইনস্টাগ্রাম)।
মায়ামি ম্যাচে শুধু মেসিকে নিয়ে আলাদা সম্প্রচার! বরাদ্দ চারটি ক্যামেরা, কী এই ‘মেসি ক্যাম’?
ভারতে দেখা যাবে এই সম্প্রচার?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৫, ১৯:৩৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৫, ১৯:৩৫
১৮
শুধু লিওনেল মেসিকে নিয়ে ফের আলাদা সম্প্রচার মেজর লিগ সরকারে। আগামী ২ আগস্ট ইন্টার মায়ামি ও নেকাক্সার মধ্যে লিগস কাপ ম্যাচে শুধুই মেসিকেই অনুসরণ করবে ‘মেসি ক্যাম’। আর সেটা সরাসরি দেখানো হবে।
২৮
এই বিশেষ সম্প্রচার হবে টিকটকের মধ্যে প্লাটফর্মে। আরও আকর্ষণীয় বিষয়, মেসি ম্যাচে কী করছেন, কখন বল ধরছেন, সবটাই দেখানো হবে লম্বালম্বি ভাবে। অর্থাৎ সাধারণত মোবাইলে যেভাবে ভিডিও দেখা হয়।
এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে, 'প্লেয়ার স্পটলাইট: মেসি'। তবে যেহেতু টিকটকে দেখানো হবে, তাই ভারতে এই বিশেষ সম্প্রচার দেখা যাবে না। কারণ ভারতে এই সোশাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ।
৪৮
যদিও এবারই প্রথম নয়। ২০২৪ সালের অক্টোবরেও ‘মেসি ক্যাম’ টিকটকে চালু করেছিল এমএলএস। সেই সময় মেসি প্রথমবার প্লে অফে নামেন। ওই লাইভস্ট্রিমে দর্শকসংখ্যা ৬৪ লাখ গিয়েছিল! এমএলএসের সম্প্রচারকারী চ্যানেল অ্যাপলের দাবি, সেটাই ছিল তাদের ইতিহাসে সর্বাধিক দেখা ম্যাচ।
৫৮
এবার ২০২৫ মরশুমে এমন মোট চারটি 'মেসি ক্যাম' সরাসরি শুধু মেসিকেই দেখাবে। নেকাক্সার বিরুদ্ধেই এটা আবার শুরু হতে চলেছে। তবে পরে আর দেখানো হবে কি না, জানানো হয়নি।
আমেরিকার লিগের এক কর্তা জানিয়েছেন, "ভক্তসংখ্যা বাড়ানোই আমাদের আসলে উদ্দেশ্য। অ্যাপলে যদিও ম্যাচ দেখানো হবে। তবে আমরা চাই, বিভিন্ন মাধ্যমের মানুষকে এই ম্যাচে টেনে আনার।"
৭৮
তিনি আরও জানান, "আজকের সময়ে, মানুষ যেভাবে চায়, সেভাবেই যেন তারা মেসিকে উপভোগ করতে পারে। আমরা সেই পথ দেখাতে চলেছি।"
৮৮
লিগস কাপে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ আটলাসের বিরুদ্ধে, ৩১ জুলাই। তারপর ২ আগস্ট নেকাক্সার বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৬ আগস্ট, পুমাসের বিরুদ্ধে।