Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Pakistan

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত্যু ৫ শিশুর, আহত বহু

আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ১৯:০২

options
link
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত্যু ৫ শিশুর, আহত বহু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৩। এর নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে একদল শিশু খেলাধূলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়। জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় অঘটন। হঠাৎ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শিশুর। আহতের সংখ্যা ১৩. খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু মর্টার শেলটি সেখানে কে বা কারা রাখল, তা এখনও জানা যায়নি। এর নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাঁদের অবস্থা সংকটজনক এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, “কীভাবে ওই মর্টার শেলটি সেখানে এল, তা এখনও জানা যায়নি। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি।”   

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.