Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

৬ আগস্ট রাশিফল: মনের মানুষ খুঁজে পাবেন কর্কট রাশির জাতকরা! পড়ুয়াদের ভাগ্যে কী আছে?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১২:১৮

options
link
৬ আগস্ট রাশিফল: মনের মানুষ খুঁজে পাবেন কর্কট রাশির জাতকরা! পড়ুয়াদের ভাগ্যে কী আছে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Horoscope: Daily horoscope on 23 June

Advertisement

মেষ রাশি: আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে উত্থান-পতন লেগে থাকবে। নিজের উপর বিশ্বাস রেখে সিদ্ধান্ত নিন। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: দিনের প্রথমেই ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। বিদ্যার্থীদের উচ্চশিক্ষায় ভালো সময়। জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রকাশ পাবে। পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। পিতা-মাতার শরীর ভালো যাবে না।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও অপ্রত্যাশিত খবর আসতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য মিলবে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য।

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: বাড়িতে কোনও সুখবর আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য। পরিবারে দায়িত্ব বাড়বে। নতুন গৃহনির্মাণের পরিকল্পনা। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। কোনওরকম প্রলোভনে পা দিলেই বিপদে পড়বেন।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি। কৃষিজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধান হোন। সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা বন্ধ করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: পেশাগত জীবনে সাফল্য পাবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। নিজের ব্যবসা শুরু করলে লাভ পাবেন। সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ উজ্জ্বল হবে।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: আবেগকে নিয়ন্ত্রণ করুন। অতীত থেকে শিক্ষা নিন। নিজেকে পালটাবার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ। অযাচিত ভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। ভ্রমণের যোগ রয়েছে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: আর্থিক ক্ষেত্র স্থিতিশীল। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। গবেষণায় সাফল্য আসবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.