Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Rohit Sharma

শিকড় ভুলে দলবদলের সিদ্ধান্ত! ‘অকৃতজ্ঞ’ যশস্বীকে জোর ধমক রোহিতের, তারপর…

দল ছাড়তে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদন করে ফেলেছেন যশস্বী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৫, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৫, ১৪:০৮

options
link
শিকড় ভুলে দলবদলের সিদ্ধান্ত! ‘অকৃতজ্ঞ’ যশস্বীকে জোর ধমক রোহিতের, তারপর… zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশস্বী জয়সওয়ালের ‘ঘর ওয়াপসি’র নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোহিত শর্মার। চলতি বছরের শুরুতে আচমকাই মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার। পরে অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। কীভাবে মত বদলালেন যশস্বী, সেই নিয়ে মুখ খুলেছেন এমসিএ প্রেসিডেন্ট অজিঙ্ক নাইক।

চলতি বছরের শুরুতে হঠাৎ শোনা যায়, মুম্বই টিমের সঙ্গে যশস্বীর বনিবনা হচ্ছিল না। রনজি ট্রফি চলাকালীন নাকি দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সাপোর্ট স্টাফের এক সদস্যের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তরুণ ব্যাটার। একটি ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে রাহানের ঝামেলা হয়। যশস্বীর শটে খুশি হতে পারেননি মুম্বই অধিনায়ক। ঘটনাচক্রে যশস্বীও নাকি পালটা রাহানের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন। ড্রেসিংরুমে ফিরে রাহানের কিটব্যাগে নাকি লাথিও মেরেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরেই শোনা যায়, মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে যশস্বীর। আগামী মরশুমে তাঁকে খেলতে দেখা যাবে গোয়ার হয়ে। এমনকি যশস্বীর পথ ধরে সূর্যকুমার যাদবও গোয়ার দিকে পা বাড়িয়েছেন বলে খবর শোনা যায়। এমসিএ থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদনও করে ফেলেন যশস্বী। তাঁর আবেদনে সাড়া দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুও করে দেয় এমসিএ। তবে গতমাসের শুরুর দিকে আবার জানা যায়, যশস্বীর জন্য ইস্যু করা নো অবজেকশন সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেটে আবারও মুম্বইয়ের হয়েই খেলতে দেখা যাবে তাঁকে।

কী করে আবারও মুম্বইয়ের হয়ে খেলতে রাজি হলেন যশস্বী? এমসিএ প্রেসিডেন্ট জানান, “রোহিতই বলেন কেরিয়ারের এই পর্যায়ে যশস্বীর উচিৎ মুম্বইয়ের হয়ে খেলা। যশস্বীর মনে রাখা উচিৎ, এই মুম্বই দল থেকেই নিজের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। এই দল থেকেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তাই মুম্বইয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ।” উল্লেখ্য, যশস্বী আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু তাঁর ক্রিকেট কেরিয়ার পুরোটাই মুম্বইয়ে। তাই রোহিতের কথা শুনেই মুম্বইয়ে থেকে যান যশস্বী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.