Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Israeli

গোটা গাজা গিলে ফেলবে ইজরায়েল! নেতানিয়াহুর ‘নীলনকশা’য় সবুজ সংকেত মন্ত্রিসভার

ইতিমধ্যেই গাজার ৭৫ শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৫, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৫, ২০:২৩

options
link
গোটা গাজা গিলে ফেলবে ইজরায়েল! নেতানিয়াহুর ‘নীলনকশা’য় সবুজ সংকেত মন্ত্রিসভার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার গোটা গাজা গিলে ফেলতে চলেছে ইজরায়েল! ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘নীলনকশা’য় ছাড়পত্র দিল ইজরায়েলের মন্ত্রীসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। শুক্রবার ইজরায়েলের একটি সরকারি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় সবুজ সকেত দিয়েছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। তবে গোটা মন্ত্রিসভা এখনও ছাড়পত্র দেয়নি। মনে করা হচ্ছে, আগামী রবিবারের পরেই সেটা হয়ে যাবে।

অতীতে একাধিকবার গাজা দখলের কথা শোনা গিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর গলায়। সম্প্রতি তিনি সেনাকে কড়া নির্দেশ দিয়ে বলেন, “হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও।” তাছাড়া বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “হামাসকে উৎখাত করে শীঘ্রই গোটা গাজা দখল করার পরিকল্পনা রয়েছে ইজরায়েলের।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হামাস ও ইজরায়েল সেনার অসমযুদ্ধে ইতিমধ্যেই গাজার ৭৫ শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল। এই অবস্থায় বাকি ২৫ শতাংশও অবিলম্বে দখল করতে বদ্ধপরিকর নেতানিয়াহুর দেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল সেনার অনুমান এই ২৫ শতাংশ অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দিদের।

২০২৩ সাল থেকে ইজরায়েল ও হামাসের নয়া সংঘাতের সূচনা। এরপর থেকে অন্তত ৬০ হাজার প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে দাবি। গাজায় ৪ লক্ষ ৭০ হাজার মানুষ ক্ষুধার্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁদের মধ্যে শিশুর সংখ্যা ৭১ হাজার! এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ। গত ২ মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি-সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছনো বন্ধ করে দিয়েছিল ইজরায়েল। পরে ত্রাণে সম্মতি দেওয়া হলেও ইজরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, গত মে মাস থেকে এখনও পর্যন্ত গাজার ত্রাণ শিবিরগুলিতে খাবার আনতে গিয়ে মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষের। সম্প্রতি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজা প্রসঙ্গে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে গাজা মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে, যার তুলনা নেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.