সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জঙ্গি হামলার পরে কলকাতা সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে৷ সেই পরিকল্পনা মতোই তারকেশ্বর মন্দিরকেও আনা হল নজরদারি ক্যামেরার আওতায়৷ মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করতে বসানো হল ৩২টি সিসিটিভি৷ তারকেশ্বর বালিগাড়ি থেকে মন্দির পর্যন্ত যাত্রাপথে বসল আরও ৪টি সিসিটিভি৷ এছাড়াও মন্দিরে বসানো হল ১০টি ব্লক গেট৷
নিরাপত্তা খতিয়ে দেখতে তারকেশ্বর মন্দির ইতিমধ্যেই পরিদর্শন করেছেন হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) জয়িতা বসু৷উল্লেখ্য আজ রবিবারই শ্রাবণ মাসের প্রথম দিন৷ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়৷ তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সে কারণেই নিরাপত্তার দিকে কড়া নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে, পুলিশ প্রশাসন৷
সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ধনেখালির দশঘড়ার এক বাসিন্দা আশিক আহমেদকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে এনআইএ৷ জেরায় জানা যায়, তারকেশ্বর মন্দিরে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় পায়ে হেঁটে যাঁরা মন্দিরে ঢুকবেন তাদের উপর নজর রাখতেও সাধারণ পোশাকে পুলিশ থাকবে রাস্তার দু’ধারে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন