Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bula Chowdhuri

বুলা চৌধুরীর বাড়িতে চুরির ‘মূল’ অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার সাঁতারুর আরও পদক

গত শুক্রবার ভোরে চুরির ঘটনা নজরে আসে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৫, ০০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৫, ০০:০৩

options
link
বুলা চৌধুরীর বাড়িতে চুরির ‘মূল’ অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার সাঁতারুর আরও পদক zoom

সুমন করাতি, হুগলি: চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সাঁতারু বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার হয়েছিল। এবার বিখ্যাত সাঁতারুর আরও বেশ কয়েকটি পদক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বুলার বাড়ি থেকে চুরি যাওয়া পদকের মধ্যে ২৯৫টি মেডেল আগেই উদ্ধার হয়েছিল। এবার রাজ্য পুলিশ আরও বেশ কয়েকটি পদক উদ্ধার করেছে। আরও একজনকে গ্রেপ্তারও করা হয়েছে চুরির অভিযোগে।

গত শুক্রবার ভোরে চুরির ঘটনা নজরে আসে। সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে ‘পদ্মশ্রী’ পদক চুরি যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায়। শনিবার তদন্তে নামে সিআইডি। আগেই পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছিল। তাঁদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার সাংবাদিক বৈঠকে ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, ‘‘গত ১৫ আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। সব মেডেল চুরি হয়ে যায়। আমরা কেস রুজু করি। সকলেই উদ্বেগে ছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘একটা বিশেষ দল গঠন করা হয়েছিল। সিআইডির সাহায্য নিয়েছিলাম। ২৯৫টি মেডেল উদ্ধার হয়েছে।’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেডেল উদ্ধারের খবর জানানো হয় বুলা চৌধুরীকে। তিনি বলেন, ‘‘আমি অত্যন্ত খুশি। তবে কিছু মেডেল এখনও উদ্ধার হয়নি।” ‘পদ্মশ্রী’ পদক কি ফিরে পেলেন? এই প্রশ্নের জবাবে বুলা চৌধুরী বলেন, ‘‘পদ্মশ্রী সম্মানের সঙ্গে দুটি ব্যাজ দেওয়া হয়। যে ব্যাজটি রাষ্ট্রপতি আমাকে পরিয়ে দিয়েছিলেন, তা আমার কলকাতার বাড়িতে রয়েছে। কিন্তু অন্য ব্যাজটি আমি খুঁজে পাইনি। আমি বাড়িতেও একবার ভালো করে খুঁজে দেখব। তবে পুলিশ আমাকে বলেছে আমার এখনও অনেকগুলি মেডেল উদ্ধার বাকি রয়েছে। সেগুলো তাঁরা খুঁজে দেবেন। তদন্ত এখনও শেষ হয়নি।’’

সেই তদন্তের অগ্রগতি হয়েছে। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। বুধবার গ্রেপ্তার হয়েছে আরও এক ‘চোর’। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাঁতারুর আরও বেশ কিছু পদক। পুলিশের অনুমান, গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিটিই আসলে অভিযুক্ত।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.