Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Donald Trump

‘অহেতুক চাপ দিচ্ছে আমেরিকা’, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ট্রাম্পকে খোঁচা প্রাক্তন মার্কিন কূটনীতিবিদের

আর কী বললেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৫, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৫, ১৪:৫৯

options
link
‘অহেতুক চাপ দিচ্ছে আমেরিকা’, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ট্রাম্পকে খোঁচা প্রাক্তন মার্কিন কূটনীতিবিদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লির উপর অহেতুক চাপ সৃষ্টি করছে আমেরিকা। এটা খুবই দুর্ভাগ্যজনক। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন প্রাক্তন মার্কিন কূটনীতিবিদ জন কেরি।

তিনি বলেন, “গোটা ঘটনায় আমরা উদ্বিগ্ন। ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে এই দ্বন্দ্ব দুর্ভাগ্যজনক। মহান দেশগুলি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহবস্থানে আসে। ডেডলাইন বেঁধে দিয়ে জনগণকে মহত্ত্ব প্রদর্শন করে না।” প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালে দায়িত্ব পালনকারী এই মার্কিন কর্তা বলেন, “ওবামার আমলে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করা হত। কিন্তু এখন একটু বেশিই চাপ সৃষ্টি করা হয়। খুব বেশি করে নির্দেশ দেওয়া হয়।” তাঁর সংযোজন, “আমি আশা করি দু’দেশের মধ্যে এই বিবাদ শীঘ্রই শেষ হয়ে যাবে। ভারত যথেষ্ট সংযত আছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তাঁর কথায়, “রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর।” অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তিসম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়।’ মার্কিন প্রেসিডেন্টকে তুলোধোনা করে বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, ‘অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে। কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটা যথেষ্ট দুর্ভাগ্য়জনক। মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বলতে চাই, এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্তরকম পদক্ষেপ করবে ভারত।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.