সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি পরিচালক রামানন্দ সাগরের জ্যেষ্ঠ পুত্র পরিচালক, প্রযোজক- চিত্রগ্রাহক প্রেম সাগর। ৩১ আগস্ট, রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদুনিয়ায়। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটগ্রাফি নিয়ে পড়াশোনা করেন প্রেম সাগর। পরবর্তীতে যোগ দেন পরিবারের নিজস্ব প্রযোজনা সংস্থা সাগর আর্টস’এ। সামলেছেন জনপ্রিয় ‘রামায়ণ’ থেকে শুরু করে ‘বিক্রম আউর বেতাল’, ‘শ্রীকৃষ্ণ’র সিনেমাটোগ্রাফি ও প্রযোজনার দায়িত্ব। একইভাবে বড় পর্দাতেও তাঁর সূক্ষ শিল্পী ভাবনা ফুটিয়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা সুনীল লাহরী ও অভিনেতা অরুণ গোভিল যথাক্রমে লিখেছেন, ‘এ খুব খুব দুঃখজনক। ওম শান্তি।’ ও ‘শ্রদ্ধেয় প্রেম সাগরজির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র যেন তাঁর আত্মাকে তাঁর কাছে স্থান দেন।’
প্রেম সাগরের মৃত্যুতে এদিন শোকপ্রকাশ করেছেন বিনোদুনিয়ার বিশিষ্টজনেরা। টেলিভিশন ও বড় পর্দায় তাঁর কাজ বারবার উদ্বুদ্ধ করেছে পরবর্তী প্রজন্মকে। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে এক স্বর্ণযুগের অবসান ঘটল বিনোদুনিয়ায়। আগামী দিনে তাঁর পারিবারিক প্রযোজনা সংস্থার ভার তুলে দিয়ে গিয়েছেন তাঁর উত্তরসূরী, তাঁর পুত্র শিব সাগরের কাঁধে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন