সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ কারাত, সোনিয়া গান্ধী, মায়াবতী, রাজনাথ সিং, -সহ ছয়টি জাতীয় দলের শীর্ষ পদাধিকারী ও নেতা-নেত্রীকে নোটিস পাঠাল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন(সিআইসি)৷ আরটিআই-এর উত্তর না দেওয়ার অভিযোগে ছয় জাতীয় দলের শীর্ষ নেতা-নেত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেন আর কে জৈন নাম এক ব্যক্তি৷ তাঁর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে আরটিআই আইনের প্রয়োগে যথেষ্ট উদ্যোগী নন সিআইসি-র রেজিস্ট্রার৷
২০১৩ সালে সিআইসি ঘোষণা করে, বিজেপি, কংগ্রেস, বিএসপি, এনসিপি, সিপিএম-এর মতো জাতীয় দলগুলি আরটিআই আইনের আওতায় থাকবে৷ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কোন রাজনৈতিক দল কত টাকা চাঁদা তোলে, অনুদান বাবদ আয় করে জানতে চেয়ে তথ্যের অধিকার আইনের আওতায় মামলা দায়ের করেন আর কে জৈন৷ কিন্তু কোনও উত্তর না পেয়ে তিনি সিআইসি-র দ্বারস্থ হন৷ আগামী ২২ জুলাই রাজনাথ সিং, মায়াবতী, সোনিয়া গান্ধী, প্রকাশ কারাত, শরদ পাওয়ার ও সুধাকর রেড্ডিকে কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন