Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

বড়দিনে রাস্তায় নেমে শিশুদের পকসো-র পাঠ দিল সান্তা

‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’-এর পাঠ শেখালো দুই সান্তাবুড়ো (ছবি প্রতীকী)।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৪:০৫

options
link
বড়দিনে রাস্তায় নেমে শিশুদের পকসো-র পাঠ দিল সান্তা zoom

গৌতম ব্রহ্ম: একদিকে ‘সাউন্ড অফ মিউজিক’, বেহালার ছড়ে জয়জয়ন্তীর তান। অন্যদিকে বনসাই হাওড়া ব্রিজ, দুগ্গাঠাকুরের পালকি সফর। তারই মধ্যে আলপনার ঢেউ তোলা পাটুলির ফুটপাথে নেমে দেড় হাজার শিশুকে পকসো-র (প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) পাঠ দিল সান্তা ক্লজ! কলকাতার পথে লেখা হল শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতার নয়া রূপকথা!

[রাত বাড়তেই পার্ক স্ট্রিট আজ শুধুই ‘ওয়াকিং স্ট্রিট’]

‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’-এর ফারাক, কোনটা নির্যাতন, কোনটা আদর-সবটাই সোমবার হাতে ধরে কচিকাঁচাদের শেখাল দুই সান্তাবুড়ো। গল্পের ছলে জানিয়ে দিল, পরিবার হোক বা স্কুল যেকোনও জায়গাতেই নির্যাতন হতে পারে। পকসো আইনের সঙ্গে সান্তাকে জুড়ে দেওয়ার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ডা. শশী পাঁজা। জানিয়েছেন, “সান্তাক্লজের মতো এমন চরিত্রের হাত ধরে যদি শিশু ও অভিভাবকদের সচেতন করা যায়, তার চেয়ে ভাল কিছু আর কী হতে পারে? নজিরবিহীন উদ্যোগ।” রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীও উদ্যোক্তাদের এই কাজের প্রশংসা করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পথশিশুদের সঙ্গে নিয়ে অন্য ক্রিসমাস সেলিব্রেশনে সংবাদ প্রতিদিন ডিজিটাল]

সম্প্রতি রানিকুঠির জি ডি বিড়লা স্কুলে চার বছরের এক ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। একের পর এক শিশু নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। কখনও অভিযুক্ত প্রতিবেশী, কখনও আবার নিকট কোনও আত্মীয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্কুলের পাঠ্যক্রমে পকসো আইন অন্তর্ভুক্ত করে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। এদিন পাটুলিতে বড়দিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববাংলার গোলকে ভুবনডাঙার রোশনাই, কন্যাশ্রী ও সাউন্ড অফ মিউজিকের স্মারক, ‘সর্ব মঙ্গলা মঙ্গল্যে’ মন্ত্রে দুগ্গা ঠাকুরের পালকি সফর, কৃশাণু দে-র ড্রিবল, কলমীলতায় সূর্যমুখীর হাসি-হরেক স্থাপত্যে দক্ষিণের সেলফি জোন হয়ে ওঠা পাটুলি এই প্রথম সেজে উঠেছিল বো-ব্যারাকের আদলে। সেখানেই শিশুদের কেক-সহ নানা উপহার দেয় সান্তা ক্লজ। তারই ফাঁকে চলে পকসোর পাঠ। অভিভাবকদেরও পকসো আইন নিয়ে সচেতন করা হয়। অনুষ্ঠানের আয়োজক তথা স্থানীয় ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত জানালেন, “পকসো-র পাঠ দেওয়াটাই এই মুহূর্তে শিশুদের কাছে সবচেয়ে বড় উপহার। তাই এই পরিকল্পনা নিয়েছিলাম।” আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘পাটুলি উৎসব’। তার আগেই কমিটির তরফে বিনোদনের ছলে এহেন শিক্ষামূলক অনুষ্ঠান পুরো উৎসবের সুর বেঁধে দিল অন্য মাত্রায়।

[শ্বশুরবাড়িতে চাকরি করার জন্য ‘চাপ’, আত্মঘাতী বধূ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.