Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Rakesh Singh

শিয়ালদহ আদালতে জামিনের আর্জিতে ‘না’, FIR বাতিল করতে চেয়ে হাই কোর্টে রাকেশ সিং

মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৮:০৪

options
link
শিয়ালদহ আদালতে জামিনের আর্জিতে ‘না’, FIR বাতিল করতে চেয়ে হাই কোর্টে রাকেশ সিং zoom
ফাইল ছবি।

অর্ণব আইচ ও গোবিন্দ রায়: শিয়ালদহ আদালতে খারিজ বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনের আর্জি। তাঁকে ১৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এদিকে এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাকেশ সিং। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাচ্ছিল না পুলিশ। গত সপ্তাহে রাকেশের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার পরেই আড়ালে থেকে একটি ভিডিও বার্তা দেন রাকেশ। যেখানে পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। ওই ঘটনার দুদিনের মাথায় গ্রেপ্তার হন রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ, সোমবার ধৃতকে তোলা হয় শিয়ালদহ আদালতে। সেখানেই জামিনের আবেদন করেন আইনজীবী। কিন্তু তা খারিজ করে দিয়েছেন বিচারক। এদিকে এদিনই এফআইআর খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাকেশ সিং। জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.