সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তস্নাত ভূস্বর্গ৷ ইট-পাথরের রাস্তাগুলি সাক্ষী একের পর এক মৃত্যু মিছিলের৷ কেউ ‘আজাদি’র দাবিদার, তো কেউ ‘জিহাদ’-এর তাবেদার৷ রক্তচক্ষুর শাসানি৷ সব উপেক্ষা করে দিনের পর দিন ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে পৌঁছান তিনি৷ ফিরদৌসা রাশিদ৷ আধুনিক কাশ্মীরের ‘লেডি উইথ দ্য ল্যাম্প’৷
অশান্ত কাশ্মীরের বিপদসঙ্কুল পথ পেরিয়েই রোজ শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে পৌঁছন এই কাশ্মীরি নার্স৷ শুধুমাত্র মুমূর্ষ রোগীদের সেবা করার জন্য৷ পরিবারের তরফে প্রতিদিনই বারণ করা হয়৷ এমন দিনও গিয়েছে, কখনও সেনার প্রশ্নের সামনে পড়তে হয়েছে, আবার কখনও বিদ্রোহীদের৷ কিন্তু, বিদ্রোহীদের বিপ্লবের তোয়াক্কা না করেই রোজ হাসপাতালে ছুটে চলেছেন তিনি৷ কারণ এমনিতেই সেখানে কর্মীর সংখ্যা কম৷ তিনি না গেলে মুমূর্ষু মানুষগুলির পাশে থাকবে কে?
ফিরদৌসার মতোই আরও হাতে গোনা কয়েকজন কর্মী রয়েছেন হাসপাতালে৷ নিঃশব্দে তৈরি করে চলেছেন বিপ্লবের এক নতুন গাথা৷ যার মূল মন্ত্র প্রাণের আহুতি নয়, ভূস্বর্গের মাটিতে নতুন প্রাণের সঞ্চার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন