সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আলিগঞ্জে বিষমদ পান করে মৃত ২১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন৷ এই ঘটনায় শুল্ক দফতরের ৩ আধিকারিক-সহ পাঁচ সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
মৃতদের মধ্যে বেশিরভাগই লুহারি দরওয়াজা ও সংলগ্ন লুয়াখেরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ শনিবার রাতে বিষাক্ত মদ পান করে নেত্রপাল (৩৫), রমেশ শাক্য (৩৬), রাম অবতার (৩১)-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়৷ রবিবার সকালে জেলার বিভিন্ন হাসপাতালে একে একে মারা যান চরণ সিং (৬০), বিপিন (৪০), ধর্মপাল যাদবরা৷ ঠিক কতজন বিষমদ পান করে আক্রান্ত, সে বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷ এসএসপি অজয় শঙ্কর রাই জানিয়েছেন, বিষমদ তৈরির অভিযোগে শ্রীপাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ অন্তত ১২ জন তাঁদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক অজয় যাদব৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন