Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Weather

নাছোড় নিম্নচাপ, আরও একটি ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজবে নবমী নিশিও?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:০১

options
link
নাছোড় নিম্নচাপ, আরও একটি ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! পঞ্চমীতে বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজবে নবমী নিশিও? zoom

নিরুফা খাতুন: ‘নাছোড়’ নিম্নচাপ। একটি গভীর নিম্নচাপ আজ, শনিবার দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এতেই শেষ নয়, আরও একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। প্রভাবে ১ অক্টোবর নবমীর দিন মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে। যার জেরে নবমীর রাত থেকে দশমী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলায়। আজ, পঞ্চমীর দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশ।স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নতুন নিম্নচাপ বাংলার দিকে এলে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার প্রভাবে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। আজ, শনিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।‌ সোমবারে মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। নবমীর রাত থেকে দশমীতেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.