সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে এলজি-র নতুন এক্স স্ক্রিন স্মার্টফোন৷ চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবার সর্বসমক্ষে এসেছিল মডেলটি৷ মার্চ থেকে আন্তর্জাতিক স্তরে বিক্রি শুরু হয়েছিল৷ সোমবার এই মডেলটি ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে৷
বাজেট স্মার্টফোনের বাজারে শক্ত ভিত গড়তে ভারতে এর আগে ‘কে’ সিরিজের স্মার্টফোন নিয়ে এসেছে এলজি৷ সেই তালিকায় সোমবার থেকে জুড়তে চলেছে এক্স স্ক্রিন মডেলের নামও৷

এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট হল এর ডুয়াল স্ক্রিন৷ ৪.৯৩ ইঞ্চির মূল ডিসপ্লে এইচডি রেজোলিউশনের, সঙ্গে রয়েছে আরেকটি ছোট সেকেন্ডারি স্ক্রিন৷ এই দ্বিতীয় স্ক্রিনে দেখা যাবে নোটিফিকেশন৷ কোনও অ্যাপ না খুলেই স্রেফ আঙুলের ছোঁয়ায় ‘চেক’ করা যাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার৷ এই সেকেন্ডারি ডিসপ্লেটি ১.৭৬ ইঞ্চির৷ রেজোলিউশন ৫২০x৮০ পিক্সেল৷
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর সমৃদ্ধ নয়া ফোনটির র্যাম ২ জিবির৷ ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ ১২০ গ্রাম ওজনের এই ফোনের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ ২৩০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের স্ট্যান্ডবাই টাইম ১২০ ঘণ্টা বলে দাবি প্রস্তুকারক সংস্থার৷ সূত্রের খবর, এক্স স্ক্রিনের দাম ১২, ৯৯৯ টাকা৷

ফোর-জি এলটিই মডেলের এই স্মার্টফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ ব্ল্যাক, হোয়াইট ও পিঙ্ক-গোল্ড রঙের তিনটি মডেল বাজারে আসতে চলেছে৷
কীভাবে কাজ করবে দুটি স্ক্রিন, দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন