সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৌড়াতে দৌড়াতে যখন আপনি স্টেশনে ঢুকলেন দেখলেন তখন লাস্ট ট্রেন বেরিয়ে গেল। কিংবা শিয়ালদহ বা হাওড়ায় অনেক রাতে যখন আপনার ট্রেন ঢুকল ততক্ষণে বাস চলে গিয়েছে। রাতের কলকাতায় এমন অভিজ্ঞতা অনেকের রয়েছে। রাতের যাত্রীদের দুর্ভোগ কাটাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পরিবহণ দপ্তর। আগামী বছর থেকে সারারাত সরকারি বাস চলবে মহানগরে।
[এবার কলকাতা পাচ্ছে এসি লোকাল ট্রেন, শহরতলিতে বাতানুকূল যাত্রা]
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা চালু হতে চলেছে ২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। রাজ্যবাসীর জন্য নতুন বছরে এটাই হতে চলেছে উপহার। আপাতত রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বাস চালানোর ভাবনা রয়েছে। প্রথম ধাপে বাস চালানোর জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। হাওড়া, শিয়ালদহ, এবং ডানলপে মিলবে বাস। সারারাত বাস মিলবে দমদম বিমানবন্দর থেকেও। এবিষয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে বাস থাকবে। ঝাঁ চকচকে বাসগুলি হবে ৩৪ আসনের। মূলত বৃহত্তর কলকাতায় এই পরিষেবা দেওয়া হবে। এই নতুন পরিষেবার জন্য ১২ ঘণ্টার শিফট চালু করা হবে। সপ্তাহে সাত দিন চলবে বাস। ৩০ থেকে ৩৫টি বাসকে নামানো হবে। তবে বেশি রাত হলে স্বাভাবিক ভাড়া রাখা হবে বলে জানা গিয়েছে। এর জন্য ভরতুকিও দেবে প্রশাসন।
[ফাঁস ‘ভুতুড়ে’ বেগুনকোদরের রহস্য, সামনে এল ভয়ঙ্কর চক্রান্ত]
নতুন বছরে রাতের কলকাতায় বাস চালানোর বিষয়ে সমীক্ষা করা হয়। সেখানে দেখা গিয়েছে বেশি রাতে ট্রেন ঢোকার ফলে অনেকেই স্টেশনে আটকে পড়েন। পাশাপাশি আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের গভীর রাতে শিফট শেষ হয়। এই অবস্থায় তারাও বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। সবমিলিয়ে এধরনের যাত্রীর সংখ্যা প্রায় ৩০ থেকে ৪০ হাজার। এদের কেউ কেউ ট্যাক্সি বা ক্যাবজাতীয় গাড়িতে গন্তব্যের দিকে যেতে চাইলে তাদের প্রচুর ভাড়া চাওয়া হয় বলে অভিযোগ। এমন গাড়িতে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। রাতের কলকাতায় নিরাপত্তার প্রশ্নে এই বাস অনেক নিরাপদ বলে মনে করা হচ্ছে। মুম্বই এবং চেন্নাইয়ে গভীর রাতে ঘণ্টায় ঘণ্টায় বাস চলে। অনেকটা সেই ধাঁচে এবার রাতের কলকাতায় আটকে পড়া যাত্রীরা ন্যায্যভাড়ায় এবার বাড়ি বা গন্তব্যে যাওয়ার সুযোগ পেতে চলেছেন।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন