Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Chhattisgarh

মাও-দমন অভিযানে ফের সাফল্য! ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৭৮ মাওবাদীর

তাদের মধ্যে ৪৩ জন মহিলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৫, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৫, ১৮:২২

options
link
মাও-দমন অভিযানে ফের সাফল্য! ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৭৮ মাওবাদীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা। কয়েকদিন আগে সেই পথেই হাঁটেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। ৬০ জন কমরেড নিয়ে তিনি আত্মসমর্পন করেন। এবার মাও-ঘাঁটি ছত্তিশগড়ের মোট তিনটি জেলা মিলিয়ে আত্মসমর্পণ করলেন আরও ৭৮ জন মাওবাদী। তাদের মধ্যে ৪৩ জন মহিলা।

জানা গিয়েছে, বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় অস্ত্রসস্ত্র সমতে আত্মসমর্পণ করেন বহু মাওবাদী। সুকমা জেলায় আত্মসমর্পণকারী মাওবাদীর সংখ্যা ২৭। তাদের মধ্যে ১৬ জনের মোট মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। অন্যদিকে, কাঙ্কের জেলায় অস্ত্রসস্ত্র সমতে নিরাপত্তারক্ষীদের সামনে আত্মসমর্পণ করে ৫০ জন মাওবাদী। তাদের মধ্যে ৩২ জন মহিলা। পুলিশ সূত্রে খবর, তাঁরা প্রত্যেকেই  মাও সংগঠন দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের এত জন মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.