Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

‘মোদির সঙ্গে কথা হয়েছিল, না মানলে কিন্তু বিপুল শুল্ক দিতে হবে’, ট্রাম্পের দিওয়ালি ধামাকা

রুশ তেল কেনা নিয়ে ফের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৫, ১০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৫, ১০:৪৫

options
link
‘মোদির সঙ্গে কথা হয়েছিল, না মানলে কিন্তু বিপুল শুল্ক দিতে হবে’, ট্রাম্পের দিওয়ালি ধামাকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর বিপুল শুল্কের ভার অব্যাহত থাকবে, যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। আসমুদ্রহিমাচলে আলোর উৎসবের দিনেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ১-এ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে। সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হবে।

সাংবাদিক সম্মেলনে ভারতের উপর চাপানো শুল্ক এবং রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। তখনই তিনি বলেন, “তিনি (মোদি) বলেছিলেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।” সাংবাদিকরা পালটা প্রশ্ন করেন, তাহলে ভারত সরকার এখন বিষয়টি অস্বীকার করছে কেন?  উত্তরে ট্রাম্প বলেন, “তারা যদিও এমনটাই বলে থাকে, তবে বিপুল পরিমাণ শুল্ক দিতে হবে। তারা তা চায় না” উল্লেখ্য, গত বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।” ট্রাম্প প্রথম থেকেই দাবি করে আসছেন, “ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে কেন।” আর মস্কো সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ট্রাম্পের দাবির পরেই আসর নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশাল মিডিয়ায় এক পোস্টে রাহুল কটাক্ষ করেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ খানিকক্ষণের মধ্যেই বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনওটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.