Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lucky Ali slams Javed Akhtar

‘কুৎসিত এবং মেকি’! ইসলাম ধর্মের ‘অবমাননা’ করায় জাভেদ আখতারকে কটাক্ষ লাকি আলির

সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বিতর্কে প্রবীণ গীতিকার! খোঁচা লাকি আলিরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৫:৩৪

options
link
‘কুৎসিত এবং মেকি’! ইসলাম ধর্মের ‘অবমাননা’ করায় জাভেদ আখতারকে কটাক্ষ লাকি আলির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাভেদ আখতার বরাবর স্পষ্টবাদী। যার জেরে একাধিকবার নেটপাড়ার বিরাগভাজন হতে হয়েছে তাঁকে। এবার ‘হিন্দুদের মুসলিমদের মতো না হওয়ার’ পরামর্শ দিয়ে বিতর্কের গেরোয় প্রবীণ গীতিকার। জাভেদের সাম্প্রতিক সাম্প্রদায়িক মন্তব্যকে ঘিরে উত্তাল সোশাল পাড়া। খোদ মুসলিম ধর্মাবলম্বী হয়ে ইসলাম ধর্মের ‘অবমাননা’ করার অভিযোগ উঠেছে বর্ষীয়ান শিল্পীর বিরুদ্ধে। আর সেই প্রেক্ষিতেই জাভেদ আখতারের উদ্দেশে তোপ দাগলেন লাকি আলি। প্রবীণ গীতিকারকে ‘মেকি এবং কুৎসিত’ বলে কটাক্ষ করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের পরিবর্তিত সাংস্কৃতিক পরিবেশের কথা তুলে ধরতে গিয়ে ‘শোলে’র সুপারহিট এক দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন জাভেদ আখতার। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “শোলের এক দৃশ্যে ধর্মেন্দ্র একটি শিবলিঙ্গের পিছনে লুকিয়ে হেমা মালিনির সঙ্গে কথা বলছিলেন। আজকের দিনে সিনেমায় এরকম দৃশ্য রাখা সম্ভব? না। আমি অন্তত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনও ছবির জন্য এরকম দৃশ্য লিখব না। ১৯৭৫ সালে কি আমাদের দেশে হিন্দুরা ছিল না? নাকি কোনও ধার্মিক মানুষের এদেশে বসবাস ছিল না? ছিল তো।” প্রবীণ গীতিকারের সংযোজন, “পুণের এক অনুষ্ঠানে আমি এবং রাজকুমার হিরানি গিয়েছিলাম। বিশাল সংখ্যক দর্শকের সামনে দাঁড়িয়ে বলেছি- আপনারা মুসলিমদের মতো হয়ে যাবেন না। বরং ওদেরকে হিন্দুদের মতো বানিয়ে দিন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনারাও মুসলিমদের মতো হয়ে যাচ্ছেন! আমাদের দেশের আসল শক্তি কোনটা? কেনই বা আমরা অন্যান্য দেশগুলির তুলনায় আলাদা?…”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জাভেদের এহেন মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল। ইসলাম ধর্মাবলম্বী হয়ে ইসলাম ধর্মকেই অসম্মানের অভিযোগ উঠেছে জাভেদ আখতারের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই এবার প্রবীণ গীতিকারকে বিঁধে পোস্ট গায়ক লাকি আলির। এক্স হ্যান্ডেলে জাভেদ আখতারের এহেন সাম্প্রদায়িক মন্তব্যের ভিডিও পোস্ট করে লাকি আলির তোপ, “আপনারা বরং কেউ জাভেদ আখতারে পরিণত হবেন না। ও কোনওদিনই সচ্চা মুসলিম নয়। অত্যন্ত কুৎসিত!”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by INDIANS (@indians)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.