Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Lucky Ali

‘দানবেরও মন আছে, আঘাত দিয়ে থাকলে দুঃখিত’, ক্ষমা চেয়েও জাভেদ আখতারকে বিঁধলেন লাকি আলি!

পোস্টের শব্দচয়ন নিয়ে সমালোচনার মুখে লাকি আলি! কী ব্যাখ্যা গায়কের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১৯:৫৯

options
link
‘দানবেরও মন আছে, আঘাত দিয়ে থাকলে দুঃখিত’, ক্ষমা চেয়েও জাভেদ আখতারকে বিঁধলেন লাকি আলি! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাভেদ আখতারের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে পালটা কটাক্ষ করে চর্চার শিরোনামে লাকি আলি। খোদ মুসলিম ধর্মাবলম্বী হয়ে ইসলাম ধর্মের ‘অবমাননা’ মেনে নিতে পারেননি গায়ক। সেই প্রেক্ষিতেই প্রবীণ গীতিকারকে বিঁধে ‘মেকি এবং কুৎসিত’ বলে কটাক্ষ করেছিলেন তিনি! ফলত, পোস্টের শব্দচয়ন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় লাকি আলিকেও। শোরগোল শুরু হতেই এবার ব্যাখ্যা দিতে মাঠে নামলেন তিনি।

লাকি আলির বক্তব্য, তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আদতে জাভেদ আখতারকে কুৎসিত বলতে চাননি। তাহলে? নতুন পোস্টে ক্ষমা চেয়ে গায়ক লেখেন, “আমি বলতে চেয়েছিলাম, ‘জাভেদ আখতারের অহংবোধ আসলে কুৎসিত। আমার তরফ থেকেই আসলে ভুল বার্তা গিয়েছিল। দানবদেরও তো অনুভূতি থাকতে পারে। আর আমি যদি কারও দানবীয় সত্ত্বায় আঘাত করে থাকি, তাহলে ক্ষমাপ্রার্থী।” বলাই বাহুল্য, ক্ষমা চাইলেও সংশ্লিষ্ট পোস্টে ফের জাভেদ আখতার মন-মানসিকতাকে বিঁধেছেন লাকি আলি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কী নিয়ে লাকি আলির সঙ্গে জাভেদ আখতারের দ্বন্দ্ব বেঁধেছে? সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের পরিবর্তিত সাংস্কৃতিক পরিবেশের কথা তুলে ধরতে গিয়ে ‘শোলে’র সুপারহিট এক দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন জাভেদ আখতার। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “শোলের এক দৃশ্যে ধর্মেন্দ্র একটি শিবলিঙ্গের পিছনে লুকিয়ে হেমা মালিনির সঙ্গে কথা বলছিলেন। আজকের দিনে সিনেমায় এরকম দৃশ্য রাখা সম্ভব? না। আমি অন্তত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনও ছবির জন্য এরকম দৃশ্য লিখব না। ১৯৭৫ সালে কি আমাদের দেশে হিন্দুরা ছিল না? নাকি কোনও ধার্মিক মানুষের এদেশে বসবাস ছিল না? ছিল তো।” প্রবীণ গীতিকারের সংযোজন, “পুণের এক অনুষ্ঠানে আমি এবং রাজকুমার হিরানি গিয়েছিলাম। বিশাল সংখ্যক দর্শকের সামনে দাঁড়িয়ে বলেছি- আপনারা মুসলিমদের মতো হয়ে যাবেন না। বরং ওদেরকে হিন্দুদের মতো বানিয়ে দিন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনারাও মুসলিমদের মতো হয়ে যাচ্ছেন!” গীতিকারের এহেন মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল। এক্স হ্যান্ডেলে জাভেদ আখতারের এহেন সাম্প্রদায়িক মন্তব্যের ভিডিও পোস্ট করে লাকি আলির তোপ দাগেন, “আপনারা বরং কেউ জাভেদ আখতারে পরিণত হবেন না। ও ভীষণ মেকি। অত্যন্ত কুৎসিত!” এহেন শব্দচয়নের জন্য সমালোচনার মুখে পড়েন লাকি আলিও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.