Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dilip Ghosh

‘ভোট ম্যাপিং’ শুরুর আগে বিজেপির কোর কমিটির বৈঠক, এবারও ‘ব্রাত্য’ দিলীপ

কলকাতা ও লাগোয়া এলাকায় দলের অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ০৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ০৯:০৩

options
link
‘ভোট ম্যাপিং’ শুরুর আগে বিজেপির কোর কমিটির বৈঠক, এবারও ‘ব্রাত্য’ দিলীপ zoom
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বাদ দিয়েই কোর কমিটির বৈঠক করলেন বঙ্গ বিজেপির নেতারা। শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের বিজেপি দপ্তরে এই কোর কমিটির বৈঠক বসে। সেখানে শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কলকাতায় থাকা কোর কমিটির সিংহভাগ সদস্যই ছিলেন। কিন্তু এবারও ডাক পেলেন না দিলীপ ঘোষ। যা নিয়ে দলের মধ্যে ফের চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কোন অজ্ঞাত কারণে দল তাঁকে এখনও এড়িয়ে চলছে?

এদিকে, শমীক রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর চার মাস কেটে গিয়েছে। ৫। কিন্তু এখনও নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়নি। এই নিয়ে চর্চার মধ্যেই এদিন আরএসএসের নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকও করেন ভূপেন্দ্র যাদব। আরএসএসের সদর দপ্তর কেশব ভবনে এই বৈঠকটিতে নতুন রাজ্য কমিটি নিয়ে আলোচনায় দিলীপ প্রসঙ্গও ওঠে বলে খবর। অন্যদিকে, দলের বৈঠকে কলকাতা ও লাগোয়া বিধানসভার আসন নিয়ে এদিন আলোচনায় সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছেন ভূপেন্দ্র যাদব। কলকাতা ও লাগোয়া এলাকায় দলের অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের ফলও খুব একটা ভালো হয়নি। তাই বিধানসভা নির্বাচনের আগে ‘ভোট ম্যাপিং’ শুরু করছে বিজেপি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর-দলের এই চারটি সাংগঠনিক জেলার ২৮টি বিধানসভা আসনের পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ ম্যাপিং করা হবে। তার উপর ভিত্তি করে কলকাতা ও শহরতলির এই অংশে ভোটের রণকৌশল সাজাবে বিজেপি। শুক্রবার বিজেপির সল্টলেক দপ্তরে বৈঠকে বসেন নেতৃত্ব। কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের ভোট ম্যাপিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এদিন সকাল থেকে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব, পর্যবেক্ষক অমিত মালব্য প্রমুখ। বিকেলের দিকে বৈঠকে যোগ দেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.