Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বছরের প্রথম দিন থিম পার্টিতে জন্মদিন পালন ‘সুলু’ বিদ্যার

দেখুন নায়িকার সেলিব্রেশনের ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১০:২১

options
link
বছরের প্রথম দিন থিম পার্টিতে জন্মদিন পালন ‘সুলু’ বিদ্যার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে আলোচনার অন্ত নেই। কিন্তু এতে কান দেওয়ার তাঁর ফুরসত কোথায়। তিনি নিজেকে নিয়েই ব্যস্ত। কারণ তাঁর কাছে জীবনটাই যে সবচেয়ে বড় পাওনা। নতুন বছরে সেই বাঁচার আনন্দকেই নিজের স্টাইলে সেলিব্রেট করলেন বিদ্যা বালান। আসলে বছরের প্রথম দিনই জন্মদিন অভিনেত্রীর।

Untitled-1

Advertisement

[পোশাকের বাহারে স্টাইল স্টেটমেন্টে বছর মাতালেন যে নায়িকারা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

জন্মদিনটা পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটালেন বিদ্যা। এবার মাঝরাতে আয়োজন হয়েছিল থিম পার্টির। সেই থিমেই স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে পাপারাজ্জির ক্যামেরার সামনে ধরা দেন বলিউডের ‘সুলু’। হাজির ছিলেন দুই দেওর কুণাল ও আদিত্যও।

Untitled-2

[সেন্সর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ, স্মৃতিকে চিঠি রাজ পরিবারের সদস্যের]

জন্মদিন পালন করার ফাঁকে নতুন বছরও পালন করেছেন বিদ্যা। সেই সঙ্গে নিজের অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতেও ভোলেননি। নিজের নতুন বছরের রেজোলিউশনও শেয়ার করেছেন নায়িকা।

Here’s what I’m #HopefulFor in 2018! 😃

A post shared by Vidya Balan (@balanvidya) on

বাংলা ছবি ‘ভালো থেকো’ দিয়েই সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন নায়িকা। কাজ করেছেন টেলভিশন, মিউজিক অ্যালবামেও। কিন্তু ২০০৫ সালে ‘পরিণীতা’ তাঁকে বলিউডে পরিচিতি দেয়।  কেবল নায়িকা নয় বলিষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন ‘ডার্টি পিকচার’-এর নায়িকা। শাড়িকে বলিউডের স্টাইল ট্রেন্ড করে তোলার নেপথ্যে তাঁর ভীষণ প্রভাব রয়েছে। তবে বারবার তাঁকে নিজের স্টাইল নিয়ে কটূক্তিও শুনতে হয়েছে। শুনতে হয়েছে বাড়তি ওজন নিয়ে কথা। কিন্তু নিজের সাম্প্রতিক ছবির সাফল্যেই সমালোচকদের কড়া জবাব দিয়েছে ‘সুলু’। আর সেই মেজাজেই কাটালেন জন্মদিনটাও।

[দাদুকে সাজিয়ে হেসেই খুন আরাধ্যা, জানেন কেন?]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

An award for Sulu is an award for the exemplary team on #TumhariSulu …because you brought out the best in me🙂. I wouldve liked to thank each of you individually but couldn’t so here’s a Biiig Thank you n a Biiig hug to each of you…and a special mention of some special ones who i missed thanking on stage..so here goes: @rickroyco @rickroy111 and @saurabh_goswami13 …thank you for making me feel beautiful at all times..you always took such great care of me 🙂🙏❤️!! @dharajain you created Sulu’s physical space soo really that we all could transport ourselves into that world effortlessly 🙂🙏❤️. @dg1801 and team ,thankoo for being the most efficient and smiling production team ever👌. Lastly,thank you @sureshtriveni ‘s A.D. team for you are the most professional ever !! Thank you universe for 3 Star Screen awards for our Sulu …#TumhariSulu 🙏❤️!

A post shared by Vidya Balan (@balanvidya) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.