ফিল্মি কায়দায় ‘বাদশা’র জন্মদিন উদযাপনের প্রস্তুতি, ৩০ শহরে প্রদর্শিত হবে শাহরুখের ছবি
শাহরুখের কোন কোন ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।
আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। দেশের মোট তিরিশটি শহরে পঁচাত্তরটি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তাঁর পুরনো ছবিগুলিও দেখার সুযোগ পাবেন আরও একবার। এই খবর শুনে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে কোন কোন ছবিগুলি রয়েছে এই তালিকায়? তাহলে জেনে নিন।