সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা রজনীকান্ত ও ধনুষের বাড়িতে বোমা রাখা আছে এমন ভুয়ো খবরে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় সম্প্রতি। জানা যাচ্ছে, সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে এমনই এক বার্তা আসে। যা আসার পর থেকে গোটা চেন্নাই জুড়েই প্রায় শোরগোল পড়ে যায়। তদন্তে নামে চেন্নাই পুলিশ। রজনীকান্ত ও ধনুষের বড়িতে পৌঁছায় বম্ব স্কোয়াড। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় সুপারস্টার রজনীকান্ত ও তাঁর প্রাক্তন জামাই ধনুষের বাড়ি। চেন্নাই পুলিশের তরফে তদন্ত চালানোর পর সামনে আসে সত্যিটা।
পুলিশের তরফে জানানো হয়, তন্ন তন্ন করে খুঁজেও দু’জনের বাড়ি থেকে সন্দেহজন কোনওরকম কিছু মেলেনি। চেন্নাই পুলিশের তরফে জানানো হয়েছে, এই ধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ধরণের আতঙ্ক তৈরি করে মেল পাঠানো হয়েছে বহু দক্ষিণী তারকাকে। এর ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তাঁরা। সাইবার ক্রাইমের ভাষায় একে বলা হয় ‘হোয়াক্স মেল।
উল্লেখ্য, ‘থালাইভা’ ও ধনুষের আগে এমন ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাইয়ের সঙ্গে। যখন তখন এমন মেল পৌঁছে যাচ্ছে তামিলনাড়ুর তারকা-সহ বিশিষ্ট ব্যক্তিদের কাছে। এমন হুমকিবার্তা যে ভুয়ো তা জানার পরও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না চেন্নাই পুলিশ।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন