Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Diljit Dosanjh

‘ওরে আমি পাঞ্জাবি, পাত্তা দিই না’, খলিস্তানি হুমকির পর গর্জন দিলজিৎ দোসাঞ্ঝের!

গুরুকে স্মরণ করে শান্তির বার্তা 'পাঞ্জাবি পপস্টারের', কী বললেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৫:১৬

options
link
‘ওরে আমি পাঞ্জাবি, পাত্তা দিই না’, খলিস্তানি হুমকির পর গর্জন দিলজিৎ দোসাঞ্ঝের! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। ‘পাঞ্জাবি পপস্টারে’র অস্ট্রেলিয়ার কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংশ্লিষ্ট সংগঠনের প্রধান। দিলজিতের ‘অপরাধ’ অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেছেন তিনি। আর সেকথা উল্লেখ করেই গায়ক-অভিনেতার পয়লা নভেম্বরের বিদেশের কনসার্ট বয়কট করার ডাক দিয়েছে ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন। তবে খলিস্তানিদের হুমকির মুখেও দমে যাননি দিলজিৎ। বরং পালটা ভালোবাসার পাঠ পড়ালেন ‘পাঞ্জাবি পপস্টার’।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। সেখানেই বলিউড শাহেনশার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। আর সেই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে খলিস্তানপন্থী এসএফজে গোষ্ঠী। তাদের দাবি, অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে সমগ্র শিখ সম্প্রদায়কে কালিমালিপ্ত করেছেন গায়ক-অভিনেতা। এপ্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। যেসময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। আর রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়! একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বিগ বি। এবার সেই অতীত প্রসঙ্গ টেনেই দিলজিৎকে সতর্ক করেছে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী। তবে হুমকির বদলা হুমকি নয়! বরং একরোখা মনোভাবে দিলজিৎ বুঝিয়ে দিলেন এসবে তাঁর কিছুই এসে যায় না। কী বললেন?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Diljit Dosanjh stuns in intense Punjab 95 poster as Jaswant Singh Khalra

ব্রিসবেনের কনসার্টের প্রাক্কালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “সবসময়ে ভালোবাসার কথা বলুন। আমি বিশ্বাস করি, পৃথিবী একটাই। আমার গুরুর মন্ত্র- ইক ওঙ্কার। আমি সেই মন্ত্রেই দীক্ষিত। আর এই ধরাধামেই আমার জন্ম। আমি এই ধরিত্রীর সন্তান। আর একদিন এই মাটিতেই মিশে যাব। তাই কেউ আমাকে হিংসে করুক কিংবা ট্রোল, সকলের জন্য আমি শুধু ভালোবাসাই বিলিয়ে যাব। ভালোবাসার বার্তা ছড়িয়ে দেব। আমি সবসময় সেটাই করেছি। কেউ এবিষয়ে কী ভাবল, আমি সেসবে পাত্তা দিই না। ওরে পাঞ্জাবি এসে গেছে।”

এখানেই থামেননি দিলজিৎ। নিজের জীবন দর্শন আওড়ে পাঞ্জাবি পপস্টারের পাঠ, অনেকে বলেন, “ঈশ্বর আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। ম্যানিফেস্ট করলে তাঁরা নাকি সেসব পান। কিন্তু আমি অবাক হয়ে বলি, এত চাওয়া কেন? নিজের ইচ্ছেগুলো শুধু মনে ধারণ করো, ঈশ্বর সেটা পূরণ করে দেবেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.