Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Delhi Blast

রাজধানীতে জঙ্গি হামলা! লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল একাধিক গাড়ি, নিহত অন্তত ১০

আজই হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৫, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৫, ১৬:১৯

options
link
রাজধানীতে জঙ্গি হামলা! লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল একাধিক গাড়ি, নিহত অন্তত ১০ zoom

নন্দিতা রায়, নয়াদিল্লি: দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। সোমবারই হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। কী কারণে এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়।

সোমবার সন্ধ্যে সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। মেট্রোর সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির। সন্ধ্যায় সেখানে বহু মানুষ এসেছিলেন। শুধু তাই নয়, ব্যস্ত সময়ে মেট্রোর গেটের কাছেও বহু মানুষের জমায়েত ছিল। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আহতদের উদ্ধার করে লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

বিস্ফোরণের পরই ঘটনালস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন। পরে তিনি বলেন, “কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সবদিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে।” পরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনদের প্রতি দুঃখপ্রকাশ করে লেখেন, “আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”

বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই আই ১০। পরে জানা যায়, ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম নাদিম খান। প্রসঙ্গত, সোমবারই হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয়েছে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.