Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Saudi Bus Accident

চালকের পাশের আসনেই মিরাকেল, সৌদির অভিশপ্ত বাসে একমাত্র জীবিত হায়দরাবাদের শোয়েব

প্রাণে বাঁচলেও অক্ষত নন শোয়েব, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৫, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৫, ১৪:৫৬

options
link
চালকের পাশের আসনেই মিরাকেল, সৌদির অভিশপ্ত বাসে একমাত্র জীবিত হায়দরাবাদের শোয়েব zoom
সৌদি দুর্ঘটনায় একমাত্র জীবিত শোয়েব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন মিরাকেল। সৌদি আরবের মদিনার কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৪২ জন ভারতীয়। অভিশপ্ত সেই বাসেই ছিলেন হায়দরাবাদের বাসিন্দা ২৪ বছরের মহম্মদ আবদুল শোয়েব। বাসের যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ভারতীয় তিনিই। প্রাণে বাঁচলেও অবশ্য অক্ষত নন শোয়েব, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর বেঁচে যাওয়াকে কার্যত ‘ম্যাজিক’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা যাচ্ছে, সৌদি আরবে উমরাহ করতে গিয়েছিলেন হায়দরাবাদের একদল যাত্রী। রবিবার রাতে বাসে মক্কা থেকে মদিনা যাচ্ছিল তীর্থযাত্রীদের ওই দলটি। প্রায় দেড়টা নাগাদ মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। ঘুমের মধ্যেই আগুনে ঝলসে যান ৪২ জন। যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু। ভয়াবহ এই দুর্ঘটনার পরও কার্যত কপালজোরে বেঁচে যান শোয়েব। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় বাসের সামনে চালকের ঠিক পাশের আসনে বসেছিলেন হায়দরাবাদের ওই যুবক। মনে করা হচ্ছে, দুর্ঘটনার পর কোনওভাবে বাসের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। যার জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়ে যান। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। রাতভর চেষ্টার পর বাসের আগুন নিভিয়ে উদ্ধার করা হয় ঝলসে যাওয়া মৃতদেহগুলি। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের আধিকারিকরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।’

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সৌদি আরবের মদিনায় ভারতীয়দের দুর্ঘটনার খবরে আমি স্তম্ভিত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনসুলেট সবরকম সহযোগিতা করছে ভারতীয় পরিজনদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ সৌদি আরবের ভারতীয় দূতাবাসও ঘটনা মনিটর করছে। খোঁজখবর নেওয়ার জন্য দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে গোটা ঘটনা মনিটর করার নির্দেশ দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.