Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

২০ নভেম্বর রাশিফল:কর্মপ্রাপ্তি মকর রাশির, আর্থিক শ্রীবৃদ্ধি বৃশ্চিকের! বাকিদের কেমন কাটবে?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ১২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ১২:৪৩

options
link
২০ নভেম্বর রাশিফল:কর্মপ্রাপ্তি মকর রাশির, আর্থিক শ্রীবৃদ্ধি বৃশ্চিকের! বাকিদের কেমন কাটবে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Horoscope: Daily horoscope on 23 June

Advertisement

মেষ রাশি: দুপুরের পর ভাগ্য পরিবর্তন। কর্মস্থলে চাপ বাড়বে। পরিবারে ভাই-বোনের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। আর্থিক খরচ বাড়বে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো সময় কাটবে। হঠাৎ করে কোনও বিষয়ে উদ্বেগ বাড়তে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: দুর্ঘটনার কবলে পড়তে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। সম্পত্তি নিয়ে পরিবারে ভাই-বোনের মধ্যে বিবাদ হতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। প্রেমে উষ্ণতা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা। নতুন চাকরির সুযোগ আসবে। বিদ্যার্থীদের জন্য দিনটি অশুভ। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: শত্রু গোপনে আপনার ক্ষতি করবে। সংসারে অহেতুক খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পরিবারে দায়িত্ব বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পাবেন। মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। গাড়ি চালকেরা সতর্ক হোন।

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: সন্তানের কৃতিত্বে আপনি গর্ব অনুভব করবেন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দেবে। দিনের শেষ ভাগে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কর্মস্থলে কারওর দ্বারা ক্ষতি হতে পারে। নিজেকে সংযত করুন। কুবাক্য বলা থেকে নিজেকে বিরত রাখুন। সঞ্চয়ের চেষ্টা করুন। সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: কর্মস্থলে উন্নতির সুযোগ আছে। পরিবারে অশান্তির সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল হবে। জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানি ঘটাবে। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: ব‌্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি। যেকোনও সিদ্ধান্তই ভেবে-চিন্তে গ্রহণ করুন। বিদ্যার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য আজকের দিনটি শুভ। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জ্বর ও সর্দিকাশির থেকে সাবধানে থাকুন। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। চিকিৎসায় অতিরিক্ত খরচ।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: সন্তানের কর্মপ্রাপ্তিতে মানসিক শান্তি। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। চিকিৎসায় হয়রানি ও অর্থব‌্যয়। পরিবারে ছোটখাটো ভ্রমণের সুযোগ পাবেন। কাছের কেউ আপনার ক্ষতি করবে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: দাদার প্রতি অভিমান বাড়বে। মনঃকষ্টে ভোগার আশঙ্কা। সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা পাবেন। ট্রান্সপোর্টের ব্যবসায় বড়সড় লাভ হবে। অভিনেতা-অভিনেত্রীরা বড় কোনও সুযোগ পাবেন। নিজের শরীরের যত্ন নিন। হৃদরোগ থেকে সাবধান। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: পুলিশি সমস্যায় ভোগার আশঙ্কা। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মিটমাট করুন। কর্মস্থলে পরিশ্রম বাড়বে। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দেবে। ছোটখাটো শারীরিক সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ তৈরি হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.