Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Ravindra Jadeja

‘ক্রিকেটকে উপভোগ করতে চাই’, রাজস্থানে ‘ঘরওয়াপসি’র পর বললেন জাদেজা

রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে এই প্রথমবার মুখ খুললেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৫, ২২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৫, ২২:৪৮

options
link
‘ক্রিকেটকে উপভোগ করতে চাই’, রাজস্থানে ‘ঘরওয়াপসি’র পর বললেন জাদেজা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই পর্ব অতীত। ‘ঘরওয়াপসি’ হয়েছে রবীন্দ্র জাদেজার। তিনি ফিরেছেন রাজস্থান রয়্যালসে। পুরনো দলে ফিরে আবেগপ্রবণ ভারতীয় অলরাউন্ডার। নতুন মরশুম শুরুর আগে রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে এই প্রথমবার মুখ খুললেন তিনি।

সালটা তখন ২০০৮। আইপিএলের প্রথম মরশুমের ট্রফি জিতেছিল রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের সেই দলের সদস্য ছিলেন জাড্ডু। এর মাঝে ১৮টা বছর অতিক্রান্ত। চেন্নাইয়ে সিংহভাগ সময় কাটিয়ে সেই জাদেজা এবার রাজস্থানে। পুরনো দলে ফিরে কেমন লাগছে, সে কথা ফ্র্যাঞ্চাইজির এক ভিডিওয় বলেছেন তিনি। জাদেজার কথায়, “১৫ বছর পর আমি রাজস্থানে ফিরে আসাটা স্বপ্নের মতো। পুরনো দলে ফিরে আসতে ভালো লাগছে। এখান থেকেই আমার আইপিএল যাত্রা শুরু হয়েছিল। এখানেই আমাকে সবাই ‘রকস্টার’ নামে ডাকা শুরু করে। এই নাম এখান থেকেই পাওয়া। এখানে প্রত্যাবর্তনে দ্বিগুণ খুশি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “আমি এখন কেবল ক্রিকেটকে উপভোগ করতে চাই। এখন এমন পর্যায়েই রয়েছি। কেউ আমাকে ভালোবাসলে তাঁকে ভালোবাসা ফিরিয়ে দেব।” ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন তিনি। এরপর খেলেছেন কোচি টাস্কার্সের হয়েও। এরপর ২০১২ সালে চেন্নাইয়ে চলে যান। মাঝে গুজরাট লায়ন্সে ঘুরে ফের চেন্নাইয়ে। আর এবার তিনি খেলবেন রাজস্থানে। তাঁর মতে, নতুন খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ হতে চলেছে।

এহেন জাদেদা ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশীকে নিয়ে বলছেন, “ওর বয়স কম। বৈভবের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, ক্রিকেটের প্রতি আবেগকে সংযত রেখে কঠোর পরিশ্রম করা। আগামী দিনে ও আরও ভালো খেলবে। যখন আমি খেলা শুরু করি, তখন মাঠে গিয়ে অনুশীলন করতাম। সেখানে সব সময় শেখার চেষ্টা করতাম। ওকেও তাই করতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.