Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Uttar Pradesh

SIR-এর কাজের চাপ! এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মৃত্যু বিএলও-র

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫, ১৯:২৭

options
link
SIR-এর কাজের চাপ! এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মৃত্যু বিএলও-র zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হল আরও এক বিএলও-র। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লখনউয়ের মালিহাবাদে। মৃতের নাম বিজয় কুমার ভার্মা। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের প্রবল চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জেরেই এই পরিণতি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বছর পঞ্চাশের বিজয় পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। নিজের এলাকাতেই তিনি বিএলও-র কাজের দায়িত্ব পেয়েছিলেন। অভিযোগ, তারপর থকেই তিনি অসুস্থ হতে শুরু করেন। তাঁর শারীরিক অবস্থার কথা বিচার করে এসআইআর-এর দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেন লখনউয়ের জেলাশাসক। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ক্রমেই জটিল হয় তাঁর শারীরিক অবস্থা। ভর্তি করা হয় হাসপাতালে। অবশেষে গত শুক্রবার রাতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রীয়ের কথায়, “দিনের অধিকাংশ সময়েই তিনি ফোনে ব্যস্ত থাকতেন। কাজের চাপে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।”      

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেশ কয়েক সপ্তাহ ধরেই এসআইআর-এর কাজের চাপে বিভিন্ন রাজ্যে বিএলওদের মৃত্যুর ঘটনা সামনে আসছে। শনিবারই এসআইআর-এর কাজের চাপে মধ্যপ্রদেশে দু’জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এবার একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.