Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Malda

চুরির অভিযোগে ‘গণপিটুনি’, ইংরেজবাজারে মৃত্যু যুবকের

পুলিশ ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১৭:১৯

options
link
চুরির অভিযোগে ‘গণপিটুনি’, ইংরেজবাজারে মৃত্যু যুবকের zoom
প্রতীকী ছবি।

বাবুল হক, মালদহ: চোর সন্দেহে গণপিটুনি! আর তার জেরে মৃত্যু হল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) ইংলিশবাজারে। মৃত ওই যুবকের নাম সামজান শেখ। পুলিশ ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে। আর কারা ঘটনায় জড়িত? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই গণপিটুনির ঘটনা ঘটেছে ইংলিশবাজারের বাজার সমিতির আমবাজার এলাকায়। জানা গিয়েছে, চুরির অভিযোগ তোলা হয় সামজানের বিরুদ্ধে।  তাঁকে পাকড়াও করে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। বেধড়ক মেরে ওই যুবকের হাত-পা ভেঙে দেওয়া হয়!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর ওই যুবককে উদ্ধার করে। মালদহ (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। গভীর রাতে হাসপাতালেই ওই যুবক মারা গিয়েছেন বলে খবর। মৃতের স্ত্রী, ইংলিশবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। সামজান শেখ মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করতেন। মিথ্যা অভিযোগে তাঁকে খুন করা হয়েছে বলে মৃতের স্ত্রীর অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমে পিন্টু মণ্ডল, সুজন ঘোষ ও দেবাশিস ঘোষ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেসব জানার চেষ্টা চলছে।

পরিবার এবং প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, সামজান এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত। বাবার মৃত্যুর পরে সংসারের দায়িত্ব ছিল তাঁর উপরেই। সামজানের স্ত্রী ও দুই সন্তান আছে। ফলে এরপর সংসার কীভাবে চলবে? সেই আশঙ্কা করছেন মৃতের স্ত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.