Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Vande Bharat

মর্মান্তিক! রেললাইন পেরনোর সময় বন্দে ভারতের ধাক্কা, বেঙ্গালুরুতে প্রাণ গেল ২ নার্সিং পড়ুয়ার

দু'জনেই কেরলের বাসিন্দা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ২০:৩৬

options
link
মর্মান্তিক! রেললাইন পেরনোর সময় বন্দে ভারতের ধাক্কা, বেঙ্গালুরুতে প্রাণ গেল ২ নার্সিং পড়ুয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দে ভারতের ধাক্কায় মর্মান্তিক পরিণতি। রবিবার বেঙ্গালুরুর শহরতলি এলাকায় দুই নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ এই খবর নিশ্চিত করেছে।

নিহত দুই পড়ুয়া হলেন, ১৯ বছরের স্টার্লিং এলিজা শাজি এবং ২০ বছরের জাস্টিন জোসেফ। দু’জনেই কেরলের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতেন তাঁরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, দুপুর ২.৩৫ মিনিট নাগাদ চিক্কাবানাভারা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ওই দুই পড়ুয়া রেল লাইন পার করার চেষ্টা করছিলেন। কলেজ থেকে বাড়ি ফেরার সময় রেল লাইনের উপরে, বেলাগাভিগামী বন্দে ভারত তাঁদের ধাক্কা মারে। ট্রেনের অত্যন্ত দ্রুত গতির কারণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। এটা দুর্ঘটনা নাকি এর পিছনে আত্মহত্যার সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বেঙ্গালুরু গ্রামীণ রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট জমা করেছে।

অক্টোবর মাসেও একই রকম আরেকটি ঘটনা ঘটে। বিহারের পূর্ণিয়ার কাছে একটি বন্দে ভারত ট্রেন পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়, একজন গুরুতর আহত হন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.