Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
SIR Draft List

SIR-এর খসড়া তালিকা প্রকাশিত হলে অশান্তির আশঙ্কা! আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ পুলিশের

আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ১২:১৫

options
link
SIR-এর খসড়া তালিকা প্রকাশিত হলে অশান্তির আশঙ্কা! আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ পুলিশের zoom

অর্ণব আইচ: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলার অবনতি যেন না হয়। তা নিয়ে আগেভাগেই সতর্ক হচ্ছে পুলিশ। এই ব‌্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলে খবর।

সূত্রের খবর, প্রতিটি থানাকে বলা হয়েছে, তাঁরা যেন এসআইআর সম্পর্কে সতর্ক থাকেন। কারণ, ৯ ডিসেম্বর এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ করার কথা কমিশনের। পুলিশের মতে, খসড়া তালিকায় কিছু ভোটারের নাম বাদ পড়তেও পারে। আবেদন করা সত্ত্বেও কারও নাম বাদ পড়লে ক্ষোভ সৃষ্টির আশঙ্কা থাকছে। ফলে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা পুলিশকর্তাদের। সেই কারণেই প্রত্যেকটি থানাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি একটি বৈঠকে লালবাজারের কর্তারা প্রত্যেকটি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, যেন এসআইআর সংক্রান্ত ব‌্যাপারে তাঁরাও সতর্ক থাকেন। পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতা ও জেলাগুলির গোয়েন্দা দপ্তরকে বলা হয়েছে, আধিকারিকরা যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খোঁজখবর নেন, কোথায় কোথায় ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সেইমতো আইন ও শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি হওয়ার সম্ভাবনা, সেই সম্পর্কেও গোয়েন্দা দপ্তরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পুলিশি ব‌্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ৯ ডিসেম্বরের পর থেকে যাতে মানুষের ক্ষোভের কারণে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে পুলিশকে গুরুত্ব দিতে বলা হয়েছে। পুলিশকর্মী ও আধিকারিকরা যাতে উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতি সামলান, সেই ব‌্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকর্তাদের। এই ব‌্যাপারে থানার ওসিরা যেন তাঁর অধঃস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের পুরো বিষয়টি বুঝিয়ে দেন, সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। থানার আধিকারিকদের প্রতে‌্যকটি এলাকায় টহলও বাড়াতে বলছেন পুলিশকর্তারা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.