হানিমুনে দিলীপ ঘোষ! সমুদ্র সৈকতে হাতে হাত, স্ত্রী রিঙ্কুর জন্মদিন সেলিব্রেশন, দেখুন ছবি
সমুদ্র সৈকতে সময় কাটালেন যুগলে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৫, ০০:২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৫, ০০:২৫
১৬
৬০ বছর পেরিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার। বিয়ে নিয়ে সর্বত্র হইচই হয়। এবার 'হানিমুন'টাও সেরে ফেললেন গেরুয়া নেতা।
২৬
২৪ নভেম্বর ছিল রিঙ্কু মজুমদারের জন্মদিন। আর ২৩ থেকে ২৮ নভেম্বর নীল সাগরের দ্বীপ আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জে 'কোয়ালিটি টাইম' কাটালেন দিলীপ-রিঙ্কু জুটি।
স্বদেশি আন্দোলনের বেদনার স্মৃতি সেলুলার জেল যেমন ঘুরে দেখেন, তেমনই বিভিন্ন দ্বীপের সিবিচে সময় কাটান যুগলে। আর পাঁচ জন স্বামী-স্ত্রীর মতোই সাগরতীরে ঘনিষ্ঠ হয়ে ছবি তোলেন।
৪৬
এই দিলীপ ঘোষ একজন কর্তব্যপরায়ণ স্বামী। প্রেমিক বললেও ভুল বলা হয় না। একাধিক সমুদ্র সৈকতে হাসিমুখে রিঙ্কুর হাতে হাত রেখে ছবি তোলেন বঙ্গ রাজনীতির 'লৌহপুরুষ'।
৫৬
বেশি বয়সে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনি বিরোধীদের সিংহভাগ নেতা নতুন জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দিলীপ অবশ্য বরাবর 'কুছ পরোয়া নেহি' নীতির মানুষ।
মাঝে রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল পরিবারে। সেই আবহে থেকে সরে দিলীপ-রিঙ্কুর এই আন্দামান সফর যেন জীবনে ফিরে তাকানো!
২-এ পা রাজকন্যা ইয়ালিনির, বোনের হাত ধরে কেক কাটল দায়িত্ববান দাদা ইউভান, দেখুন ছবি
দেখে নিন ইয়ালিনির জন্মদিনের মিষ্টি মুহূর্ত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫, ১৭:৫০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫, ১৭:৫০
১৮
টলমল পায়ে এখনও হাঁটে সে, মুখে ফুটেছে আধো আধো বুলি, সে রাজকন্যা ইয়ালিনী। দেখতে দেখতে দু'বছরে পা রাখল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে।
২৮
২০২৩ সালের ৩০ নভেম্বর শুভশ্রীর কোল আলো করে এসেছিল কন্যাসন্তান ইয়ালিনী। রবিবার দু'বছরের জন্মদিনের একপ্রস্থ উদযাপন হয়েছে। ৩০ নভেম্বর, রবিবার মেয়ের জন্মদিনের কেক কাটার মিষ্টি মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শুভশ্রী। অন্যদিকে মেয়ের সঙ্গে তোলা নানা ছবি ভাগ করে নিয়েছেন রাজও।
এদিন শুভশ্রীর সোশাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেল, গোলাপি রঙের একটি কেক কাটতে ইয়ালিনিকে। কেকের উপর 'স্পার্কলিং' মোমবাতি দেখে ইয়ালিনি যেন রীতিমতো বিস্ময় বালিকা।
৪৮
এরপরই দায়িত্ববান দাদা ইউভান এসে বোন ইয়ালিনির হাত ধরে আরেক প্রস্থ কেক কেটে খাইয়ে দেয় আদরের বোনকে।
৫৮
দুই ভাইবোনের নানা মুহূর্তের ছবি এমনিতেই রাজ বা শুভশ্রীর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায়। ছোট্ট বোনকে ইউভান এই বয়স থেকেই আগলে রাখে। বড় দাদা বলে কথা।
অন্যদিকে রাজের ইনস্টাগ্রামে এদিন চোখ রাখতেই দেখা গেল ছোট্ট ইয়ালিনির সঙ্গে তোলা নানা আদুরে মুহূর্ত। যা এদিন রাজ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
৭৮
ছোট্ট ইয়ালিনির নাম বলার ধরণও কিন্তু বেশ পছন্দ তার মা-বাবার অনুরাগীদের। নাম ইয়ালিনি চক্রবর্তী হলেও রাজকন্যা আধো বুলিতে যেভাবে তাঁর নাম উচ্চারণ করে তা শুনে বেশ মজা পান নেটিজেনরা।
৮৮
সম্প্রতি রাজের হালিশহরের বাড়িতে গিয়েও দুই ভাইবোনকে দেখা গিয়েছিল মজায় মেতে উঠতে। এদিন ইয়ালিনির জন্মদিনের একপ্রস্থ কেক কাটার পর্বের পর আর কী কী আয়োজন থাকে এখন সেটাই দেখার। ছবি: ইনস্টাগ্রাম
১১ হাজারের বেশি শূন্যপদ, রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় কড়া নিরাপত্তা
এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদল করা হয়েছে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫, ১১:২৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫, ১১:২৭
১৭
আজ, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা। প্রায় ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। রাজ্যজুড়ে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে।
২৭
এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদল করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশকর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য যেমন সংরক্ষিত আসন থাকে, তা থাকবেই।
১ ঘণ্টার পরীক্ষা হবে। এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। সঠিক উত্তরে টিক মার্ক করতে হবে চাকরিপ্রার্থীদের। অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৪৭
পেন, ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না চাকরিপ্রার্থীরা। পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে পেন দেওয়া হবে।
৫৭
সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। সিঙ্গুর ব্লকে ৯টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। সেখানে মোট পরীক্ষার্থী ৩৭০০জন। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীর ভিডিওগ্রাফি করা হচ্ছে। বেলা সাড়ে ১০টার পর থেকে মূলগেট বন্ধ করে দেওয়া হয়েছে।
সিঙ্গুরের পাশাপাশি নদিয়ার তেহট্টেও পরীক্ষাকেন্দ্রে ভিড় চাকরিপ্রার্থীদের। সকালে থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন তাঁরা।
৭৭
এদিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে চাকরিপ্রার্থীদের যাতে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, তার জন্য অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন। সেই মতো ট্রেনগুলি চলেছে। ফেরার পথেও থাকছে ট্রেন। ৩টে পর্যন্ত অতিরিক্ত ট্রেন চলবে বলে জানা গিয়েছে রেল সূত্রে।