Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

রিয়েল থেকে রিলে পদ্মশ্রী করিমুল, এবার সিনেমায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’

বলিউডে ঘরের মানুষকে দেখার উৎসাহে ফুটছে জলপাইগুড়ি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৪:৩৮

options
link
রিয়েল থেকে রিলে পদ্মশ্রী করিমুল, এবার সিনেমায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’ zoom

ব্রতীন দাস, শিলিগুড়ি: এবার রুপোলি পর্দায় ভেসে উঠতে চলেছে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ পদ্মশ্রী করিমুল হকের জীবন। তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। তাও আবার বলিউড-এ। মুম্বইয়ে স্টার সিনেমা হাউস ইন্ডিয়ার ব্যানারে সিনেমাটি হওয়ার কথা। ইতিমধ্যেই পরিচালক বিনয় মুদগল এর সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে তাঁর।

[নার্গিস হিসেবে কেপটাউনে ক্যামেরার সামনে ধরা দিলেন মনীষা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে শুটিং। আপাতত প্রি প্রোডাকশনের কাজ  চলছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকার মানুষ করিমুল ও তাঁর পরিবার এই বলিউডি কানেকশনে উচ্ছ্বসিত। তাঁরাও এখন অধীর আগ্রহে অপেক্ষায় কবে পর্দায় আসবে করিমুলের জীবন। করিমুলবাবু জানালেন, গত ২৯ ডিসেম্বর  পরিচালক বিনয় মুদগল তাঁর সহকারীদের নিয়ে হাজির হয়েছিলেন ক্রান্তিতে করিমুলের বাড়িতে। সেখানেই করিমুলের মুখেই তাঁর জীবন বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করে নেওয়া হয়েছে। এমনকী,  এর পরের দিন ৩০ ডিসেম্বর করিমূলের সঙ্গে চুক্তিপত্রেও সই-সাবুদ হয়ে যায়। করিমুলবাবু বলেন, “আমার সঙ্গে বিনয় মুদগলের সমস্ত কথাবার্তা হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, সিনেমার লভ্যাংশের অর্ধেক আমি পাব। আশা করছি বিশ্বের মানুষ আমার জীবন পর্দায় পছন্দ করবে।” তবে পাশাপাশি তাঁর ভূমিকায় কে অভিনয় করবে তা নিয়েও কৌতূহল রয়েছে করিমুলের। তাঁর সংযোজন, বলিউডের নামী তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি, ইরফান খান এমনকী, ফারহান আখতারের মধ্যে কোনও একজনের অভিনয় করার সম্ভাবনা উজ্জ্বল বলে তাঁকে জানানো হয়েছে। যাঁর সঙ্গে করিমুলের চেহারা, ম্যানারিজম মিলবে তাঁকেই দেখা যাবে ওই চরিত্রে। আপাতত মুম্বই ফিরে গেলেও দ্রুত ফের ক্রান্তিতে আসার কথা গোটা দলের। তার মধ্যেই বাকি কুশীলবদের বাছাই প্রক্রিয়া সেরা নেওয়া হবে। শুধু পদ্মশ্রীর সঙ্গে নয়, তাঁর পাড়ার লোক, প্রতিবেশী, করিমুলবাবুর ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলেছেন পরিচালক।

[ফটোগ্রাফারের লেন্সে কৃষ্ণবর্ণ হয়ে ধরা দিলেন লক্ষ্মী-সরস্বতী]

অসুস্থ মাকে রাতে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। শেষে বিনা চিকিৎসায় মারা যান তিনি। মায়ের মতো পরিণতি কারও যাতে না হয়, সেই শপথ নিয়ে তিনি এগিয়ে চলেছেন করিমুল। রাত বিরেতে শুধু একটা ফোন এলেই আশপাশের পাঁচটা গ্রামের রোগীকে বাইকে বসিয়ে নিয়ে চলে যান হাসপাতালে। ঝড়-জল কোনও বাধাই আটকাতে পারে না তাঁকে। সে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই শোরগোল পড়ে যায়। শুরু হয় সংবর্ধনার বন্যা। পান পদ্মশ্রীও। রাজ্য সরকারের তরফে মেলে বঙ্গরত্নও। রিয়েলের পর এবার করিমুলের রিলে ওঠার তোড়জোড়। প্রিয় মানুষটিকে এবার পর্দায় দেখায় অপেক্ষায় তাঁর গুনমুগ্ধরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.