গোবিন্দ রায়, বসিরহাট: গাড়ি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। তার জেরে মৃত্যু হল দু’জন। দুর্ঘটনায় জখম আরও কয়েকজন। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) ন্যাজাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, কলকাতা-বাসন্তী হাইওয়ের ন্যাজাট থানার কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল। উলটো দিক দিয়ে একটি ট্রাক চলে আসে। দুটি গাড়ির গতিবেগই বেশি ছিল বলে প্রাথমিক অনুমান। ফলে কোনওভাবেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে গাড়ির সামনের দিক সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই গাড়িতে থাকা দু’জন। শুধু তাই নয় গাড়িতে থাকা আরও কয়েকজনও গুরুতর জখম হন।
বিকট আওয়াজ শুনে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ন্যাজাট থানার পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর রাস্তায় যানজট দেখা দিয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও একটি পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লরির ধাক্কায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন