৬০ ঘণ্টা, ৪ শহর, ১২ অনুষ্ঠান! একনজরে মেসির ভারত সফরের ‘অতিমানবিক’ সূচি
ডিসেম্বরের শীত নয়, ভারত এখন কাঁপছে মেসি জ্বরে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৫১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৫১
১৯
ডিসেম্বরের শীত নয়, ভারত এখন কাঁপছে মেসি জ্বরে। আর ৪৮ ঘণ্টা পরেই ভারতে পা রাখছেন লিওনেল মেসি। তিনদিনের সফরে আর্জেন্টাইন মহাতারকা যাবেন দেশের চারটি শহরে।
২৯
প্রত্যেক শহরেই একঝাঁক কর্মসূচি রয়েছে মেসির। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ, খুদেদের সঙ্গে সময় কাটানো, ফ্যাশন শো, মূর্তি উন্মোচন-একাধিক অনুষ্ঠানে দেখা যাবে এলএম টেনকে। একনজরে দেখে নেওয়া যাক তাঁর তিন দিনের সফরনামা।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি । প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় যুবভারতীতে নাচে-গানে মেসিকে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ১০টায় মেসি ঢুকবেন যুবভারতীতে।
যুবভারতীতে দীর্ঘ সময় কাটানোর পর নিজের ৭০ ফুট মূর্তি উন্মোচন করবেন বিশ্বকাপজয়ী। মেসির পাতে নানা বাঙালি খাবার পরিবেশন করা হবে কলকাতায় থাকাকালীন। তারপর রওনা দেবেন বিমানবন্দরের উদ্দেশে।
১৩ ডিসেম্বরই সন্ধে সাতটায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে হাজির থাকবেন মেসি। সেখানে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। একটি কনসার্টও আয়োজিত হবে।
৭৯
১৪ ডিসেম্বর মুম্বইয়ে পৌঁছবেন মেসি। তারকাদের ফুটবল ম্যাচ দেখবেন বিকেল চারটেয়। সেখান থেকে বিকেল পাঁচটায় মেসি পৌঁছবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একটি চ্যারিটি ফ্যাশন শো'য়ে অংশ নেবেন।
৮৯
ভারত সফরের শেষ দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে মেসির। ওইদিন দুপুর দেড়টায় অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান সেরে ভারত ছাড়বেন লিও।
৯৯
মেসির গোট কনসার্টের টিকিট ইতিমধ্যেই নিঃশেষ কলকাতায়। ডিস্ট্রিক্ট অ্যাপে এই কনসার্টের টিকিট বিক্রি হয়েছে। তবে অন্যান্য শহরের তুলনায় মুম্বইয়ে টিকিটের দাম প্রায় দ্বিগুণ।
ঋতুপর্ণা, পরমব্রত কিংবা পাওলি, টলিপাড়ার এই তারকাদের ডাক নাম জানেন?
টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর ডাক নাম কী জেনে নিন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫, ১৯:২১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫, ১৯:২১
১১০
'বুম্বা', চুমকি, পাও-চেনেন এদের? কী ভাবছেন এরা কারা? এদের প্রত্যেককেই আমরা চিনি। এরা আর কেউ নন, টলিউডের তারকা। কিন্তু এই নামে টলিউডে কোনও তারকা নেই সেটাই ভাবছেন তো? তাহলে বলে রাখি। এগুলো সবই ডাকনাম। টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর ডাক নাম কী জেনে নিন।
২১০
এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্রের ডাক নাম বুম্বা।
টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর অভিনয় দর্শককে বারবার নতুন কিছু উপহার দিয়েছে। এহেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ডাক নাম পুটাই।
৭১০
টলিউডের স্বনামধন্য অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও তাঁর ডাক নাম কমবেশি সকলেই জানেন। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে ডাক নামেই ডাকেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের ডাক নাম অপু।
৮১০
সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, টলিউডের প্রথম সারির অভিনেত্রীর ডাক নাম ডলু।
৯১০
টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই প্রজন্মের দর্শকের হার্টথ্রব। ভালোবেসে অনেকেই তাঁকে পরম বলে ডাকেন। তবে অভিনেতার ডাক নাম বাবান।
১০১০
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। তাঁর ডাক নাম মাকু। ছবি: সোশাল মিডিয়া
শীতকালীন পর্যটন মরশুমের শুরুতেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় শুরু তুষারপাত। শ্বেতশুভ্র হয়েছে ভারত-চিন সীমান্তের নাথু-লা থেকে জিরো পয়েন্ট। তুষারের নৈসর্গিক দৃশ্য উপভোগের আশায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সেখানে।
২৭
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় বিক্ষিপ্তভাবে তুষারপাত চলবে। এদিকে উত্তরের সমতলেও নামছে তাপমাত্রার পারদ। বাড়ছে কুয়াশার দাপট।
দার্জিলিং-কালিম্পং পাহাড়ে বইছে হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। ভরা মরশুমে এখানেও বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়ছে পর্যটকের ভিড়।
৪৭
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "সিকিমের উঁচু এলাকায় কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা তুষারপাত চলবে। পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব এখানে কোথাও নেই। ওই কারণে ভারী তুষারপাতের সম্ভাবনাও আপাতত নেই।"
৫৭
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছে। উত্তর সিকিমের নাথু-লা সীমান্ত, ছাঙ্গু উপত্যকার মতো পূর্ব সিকিমের জিরো পয়েন্ট মঙ্গলবার সকাল থেকে তুষার চাদরে মুড়েছে।